১২৫ দিন পর সর্বনিম্ন ভারতের দৈনিক কোভিড সংক্রমণ, একনজরে স্বস্তিদায়ক পরিসংখ্যান

করোনার দৈনিক সংক্রমণ একবার বাড়ছে, তো একবার কমতে শুরু করছে। কোভিড ঘিরে তৃতীয় স্রোত যখন আতঙ্কের সৃষ্টি করছে দেশে, ঠিক তখনই এমন পরিস্থিতিতে হতবাক অনেকেই। বহু বিশেষজ্ঞের দাবি দৈনিক সংক্রমণের ওঠা নামার এই ট্রেন্ডই ভারতে করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো আতঙ্ক তৈরি করেছে। এই পরিস্থিতিতে এদিন ফের নামল করোনার দৈনিক সংক্রমণ। ১২৫ দিন পর ফের একবার নামল করোনা গ্রাফ।

১২৫ দিন পর সর্বনিম্ন ভারতের দৈনিক কোভিড সংক্রমণ, একনজরে স্বস্তিদায়ক পরিসংখ্যান

প্রায় ৪ মাস পরে ৩০ হাজারের ঘরে নামল করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৩ জন। মোট আক্রান্ত ৩ কোটি ১১ লক্ষ, ৭৪ হাজার ৩২২ জন। এদিনের পরিসংখ্যানে দেখা গিয়েছে যে করোনার জেরে দেশে বহুদিন বাদে নেমেছে আক্রান্তের দৈনিক গ্রাফ। তেমনই মৃতের সংখ্যাতেও মিলেছে স্বস্তি। সোমবারই মৃতের সংখ্যা ৫০০ এর নিচে গিয়েছিল। এদিন দেখা যায়, করোনার জেরে শেষে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৭৪ জন। উল্লেখ্য, ৩১ মার্চের পর এই প্রথমবার মৃতের সংখ্যা এত নিচে নামল।

প্রসঙ্গত, ভারতে করোনাকালের সূচনা পর্ব থেকে শুরু করে এযাবৎকালে করোনার জেরে দেশে মোট মৃতের সংখ্যা ৩,১১,৭৪,৩২২ হয়েছে। অ্যাক্টিভ কেস ৪,০৬,১৩০ জন হয়েছে। মোট সুস্থতার সংখ্যা ৩,০৩,৫৩,৭১০ জন। উল্লেখ্য, করোনার আগামী স্রোত রুখতে হলে দেশে ভ্যাকসিনেশন প্রয়োজন বলে দাবি করেছেন বহু বিশেষজ্ঞ। গত ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া ভ্যাকসিনেশনের প্রক্রিয়ায় এখনও পর্যন্ত মোট ভ্যাকসিন দেওয়া হয়েছে ৪১,১৮,৪৬,৪০১ জনকে।

এদিকে এইমস প্রধান গতকালই এক সাক্ষাৎকারেে এই পরিস্থিতিতে সাফ জানিয়েছেন যে এবার ধীরে ধীরে স্কুলগুলিকে খুলে দিতে হবে। করোনা পর্বের মাঝেই তাঁর বক্তব্য, ভারতের শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো। ফলে আপাতত স্কুল খুলে দিতে সমস্যা নেই। তবে তা নির্দিষ্ট পদ্ধতিতে করা উচিত বলে জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+