করোনা সংক্রমণ ছাড়িয়ে গেল ৪৬ লক্ষ! দেশে উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক সংক্রমণ

বাংলায় করোনা সক্রিয়ের সংখ্যা ফের বাড়ল শুক্রবার। দৈনিক করোনাজয়ীর সংখ্যার থেকে দৈনিক সংক্রমণের সংখ্যাও বেশি হল এদিনও।

দেশে করোনা সংক্রমণ উদ্বেগ বাড়িয়ে ছাড়িয়ে গেল ৪৬ লক্ষ। শুক্রবার দেশে দৈনিক করোনা সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে ৯৪ হাজার। ফের এক রেকর্ডের দিকে এগোচ্ছে সংখ্যা। দীর্ঘদিন ধরেই ৯০ হাজারের বেশি করোনা সংক্রমণ হচ্ছে ভারতে। প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয় লাখ ছাড়াচ্ছে সংক্রমণ। ব্রাজিলকে ছাপিয়ে ইতিমধ্যে দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে ভারত।

একনজরে দেশের করোনা পরিসংখ্যান

একনজরে দেশের করোনা পরিসংখ্যান

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, এদিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে ৯৪ হাজার। মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ৪৬ লক্ষ ৫৪ হাজার ৪১৬। দেশে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৪৭৪। এদিন মৃত্যু হয়েছে ১১৭০ জনের।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান

এদিন স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৪৬ লক্ষ ৫৪ হাজার ৪১৬ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ৯ লক্ষ ৫৮ হাজার ৭৪৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ৭৭,৫৫৯ জন। মোট করোনা মুক্ত হলেন ৩৬ লক্ষ ১৭ হাজার ৫৪২ জন।

কোন রাজ্যে সংক্রমণ ঊর্ধ্বমুখী

কোন রাজ্যে সংক্রমণ ঊর্ধ্বমুখী

করোনা বুলেটিনে জানানো হয়েছে মহারাষ্ট্রে করোনা সংক্রমণ ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এদিনই করোনা সংক্রমণ প্রায় ২৫ হাজার। এরপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ করোনা সংক্রমণ ৫ লক্ষ ৪৭ হাজার। এদিন আক্রান্ত হয়েছেন ১০ হাজার। তৃতীয় স্থানে তামিলনাড়ু ৪ লক্ষ ৯১ হাজার। আর চতুর্থস্থানে কর্ণাটক ৪ লক্ষ ৪০ হাজার আক্রান্ত।

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান

বাংলা করোনা সংক্রমণে রয়েছে সাত নম্বর স্থানে। উত্তরপ্রদেশ ও দিল্লির পর রয়েছে বাংলায়। বাংলায় বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৩১৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৬ হাজার ৩৩২ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮২৮। এদিন মৃত্যু হয়েছে ৫৭ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+