সোমবার থেকে দেশ জুড়ে শুরু হল করোনার 'বুস্টার ডোজ' প্রদান কর্মসূচি

সোমবার থেকে দেশ জুড়ে শুরু হল করোনার 'বুস্টার ডোজ' প্রদান কর্মসূচি

গোটা দেশ জুড়ে সুনামির মত আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। আর তারসঙ্গেই রয়েছে এই ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের বাড়বাড়ন্ত। আর এই জোড়া ফলায় বিদ্ধ দেশকে কীভাবে উদ্ধার করা সম্ভব হবে তাই নিয়ে চলছিল বিস্তর জল্পনা। অনেকেই করোনার দুটি টিকার ডোজ নেওয়ার পরেও ফের আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। তাই কিছুদিন আগেই করোনা প্রতিরোধে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছিল সরকার। আর অবশেষে ১০ জানুয়ারি, সোমবার থেকে দেশ জুড়ে শুরু হল করোনার বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি।

প্রথম ধাপে বুস্টার ডোজ

প্রথম ধাপে বুস্টার ডোজ

প্রথম ধাপে দেশের প্রথম শ্রেণীর করোনা যোদ্ধা অর্থাৎ পুলিশ, প্রশাসনিক আধিকারিক, এবং সর্বোপরি চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, সাফাই কর্মী, এবং সেই সঙ্গে ৬০ বছরের ঊর্ধে নাগরিক রা করোনার বুস্টার ডোজ পাবেন এরপর প্রয়োজন মত একে একে সবাইকেই দেওয়া হবে বুস্টার ডোজ। এমনটাই পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মূলত অতি সংক্রামক ওমিক্রন থেকে দেশকে রক্ষা করতেই সতর্কতামূলক এই কর্মসূচি বলে ব্যাখ্যা করেছে কেন্দ্র।

কারা কীভাবে পাবেন এই ডোজ?

কারা কীভাবে পাবেন এই ডোজ?

বুস্টার ডোজ কর্মসূচি রাজ্য সহ গোটা দেশে শুরু করা হল। কারা এই বুস্টার ডোজ পাবেন, কীভাবে এই ডোজটি পাওয়া যাবে তা নিয়ে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। যারা বুস্টার ডোজ পাওয়ার যোগ্য তাঁদের নাম নথিভুক্ত করা হবে। যোগ্য নথিভুক্তদের কাছে এসএমএস যাবে। কবে ওই ডোজ তাঁরা পাবেন , যাবতীয় তথ্য পাওয়া যাবে ওই এসএমএসে। ৬০ বছরের বেশি বয়সী অর্থাৎ প্রবীণ নাগরিকরা এই বুস্টার ডোজ পাবেন। পাশাপাশি বুস্টার ডোজ পাবেন প্রথম সারির কোভিড যোদ্ধা সহ স্বাস্থ্য কর্মীরা। এই ডোজ নিতে হলে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৯ মাস বা ৩৯ সপ্তাহ পার করতে হবে। যারা ইতিমধ্য়েই কোভিশিল্ড পেয়েছেন, তাঁরা এই প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ পাবেন। একইভাবে যারা ইতিমধ্য়েই কোভ্যাকসিন পেয়েছেন, তাঁরা এই প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ পাবেন। মিশ্র ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হবেনা।

কোথায় পাবেন বুস্টার ডোজ

কোথায় পাবেন বুস্টার ডোজ

যারা ইতিমধ্যে করোনার টিকা নিয়েছেন, তাঁদের ফের কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করতে লাগবে না। আগে থেকে অ্য়াপয়েনমেন্ট নেওয়া যাবে। সরাসরি টিকার কেন্দ্রে গিয়েও টিকা নিয়ে আসতে পারেন এই টিকা। এক্ষেত্রে সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের মতো কোনও একটি পরিচয়পত্র। সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যাবে করোনা টিকার বুস্টার ডোজ। যারা ইতিমধ্য়েই করোনা আক্রান্ত হয়েছেন, তাঁরা সুস্থ হওয়ার তিন মাস পর বুস্টার ডোজ নিতে পারবেন।

Recommended Video

চেতলা 82 নম্বর ওয়ার্ড মেয়র ক্লিনিকে আজ থেকে আরম্ভ হয়ে গেলো ভ্যাক্সিনেশন বুস্টার ডোজ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+