প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেই রেলমন্ত্রী যাচ্ছেন বালেশ্বর, নবীন দুর্ঘটনাস্থলে যাচ্ছেন কাল

ওডিশার বালেশ্বরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে আপ করমণ্ডল এক্সপ্রেস। বেলাইন হয়েছে ডাউন যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। পাশাপাশি দুটি লাইনে দুটি এক্সপ্রেস বেলাইন। করমণ্ডল গিয়ে ধাক্কা মারে মালগাড়িতে।

মৃত ও আহতদের সংখ্যা বাড়ছে হু-হু করে। বিভিন্ন হেল্পলাইন নম্বর খোলা হয়েছে। অত্যন্ত দ্রুততার সঙ্গে উদ্ধারকাজের বন্দোবস্ত করেছে ওডিশা সরকার। রেলের তরফেও প্রয়োজনীয় বন্দোবস্ত করা হয়েছে। ক্ষতিপূরণের ঘোষণা করেছেন রেলমন্ত্রী।

ট্রেন দুর্ঘটনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজ নিতে কথা বলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ওডিশায় ট্রেন দুর্ঘটনার কথা জানতে পেরে মর্মাহত। মৃতদের পরিবারের শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা। প্রার্থনা করি আহতরা দ্রুত সেরে উঠুন। রেলমন্ত্রীর কাছ থেকে বিস্তারিত জেনেছি।


প্রধানমন্ত্রী আরও জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। ক্ষতিগ্রস্তদের সবরকমভাবে সহযোগিতা প্রদান করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে লেখেন, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা খুবই বেদনাদায়ক। এনডিআরএফ টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজে হাত লাগিয়েছে। মৃতদের পরিবারকে সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টুইটে জানান তিনি দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি নিহতদের পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন রেলমন্ত্রী। ভুবনেশ্বর ও কলকাতা থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এনডিআরএফ, রাজ্য সরকারের দল, বায়ুসেনা একযোগে কাজ করছে।

ট্রেন দুর্ঘটনা

মৃতদের পরিবারকে ১০ লক্ষ, গুরুতর আহতদের ২ লক্ষ ও বাকি আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন রেলমন্ত্রী। উদ্ধারকাজে সবরকম সহযোগিতা প্রদানের আশ্বাস দেন বৈষ্ণব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় দুর্ঘটনায় মর্মাহত। নিহতদের পরিবারকে সমবেদনা ও আহতদের আরোগ্য কামনা করেছেন তাঁরা।

করমণ্ডল এক্সপ্রেস

দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজের বিষয়ে নজরদারি চালাতে স্পেশ্যাল রিলিফ কমিশনারের অফিসে পৌঁছে যান ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। তিনি কাল সকালে দুর্ঘটনাস্থলে যাবেন।

দুটি এক্সপ্রেস ট্রেন ও একটি মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় নিহত ও আহতের সংখ্যা সঠিকভাবে বলতে পারছেন না ওডিশার মুখ্যসচিব প্রদীপ জেনা। ট্রেন দুর্ঘটনায় ব্যথিত কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলের সমর্থক ও নেতৃবৃন্দকে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+