Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Coromandel Express Accident: দুর্ঘটনাস্থলে যাচ্ছেন নরেন্দ্র মোদী, যাবেন হাসপাতালেও

Coromandel Express Accident: দেশের ইতিহাসে ভয়াবহ রেল দুর্ঘটনা! ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত যা খবর তাতে মৃতের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই। যদিও রেল কিংবা ওডিশা সরকারের তরফে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়।

তবে রেলের তরফে ২৩৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরয়েই আজ বালেশ্বর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই মতো শনিবার দুপুরে বালেশ্বর পৌঁছবেন প্রধানমন্ত্রী। এমনটাই জানা গিয়েছে। গোটা দুর্ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী।

দুর্ঘটনাস্থলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

শুধু তাই নয়, ইতিমধ্যে জরুরি বৈঠকেও বসেছেন তিনি। কীভাবে দুর্ঘটনা তা বোঝার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে সেই সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। পাশাপাশি আহতদের চিকিতসা, দুর্ঘটনায় উদ্ধারকাজ সমস্তটাই পর্যালোচনা এই বৈঠকে করা হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বৈঠকে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এছাড়াও উপস্থিত রয়েছেন আরও একাধিক সরকারি আধিকারিক। ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গোটা ঘটনাস্থল সরজমিনে খতিয়ে দেখেছেন। তাঁর কাছ থেকেও প্রধানমন্ত্রী পুরো তথ্য নিয়েছেন বলেই খবর।

পাশাপাশি ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সকালেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। সেখানে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে তাঁর কথাও হয়েছে। এরপর দুজনেই আলাদা আলাদা করে হাসপাতালে চিকিৎসাধীন যাত্রীদের সঙ্গে দেখা করেছেন। অন্যদিকে ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে ঘটনাস্থলে রওনা হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার সকালে বেলা ১০-৫০ নাগাদ ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে আকাশপথে বালেশ্বরের উদ্দেশ্যে রওনা হন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী রাতেই রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া এবং সাংসদ দোলা সেন দুর্ঘটনাস্থলে পাঠান। সঙ্গে যায় উদ্ধারকারী দলও।

এদিন সকালে দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি হেলিকপ্টারে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। রাতেই ফের কলকাতায় ফেরার কথা রয়েছে তাঁর। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হবে কিনা তা স্পষ্ট নয়। এমনকি ওডিশা সফরে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে কোনও বৈঠকে মোদী বসবেন কিনা তা নিশ্চিত নয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+