Coromandel Train Accident: বালাসোরে তিন ট্রেন দুর্ঘটনায় সিবিআইয়ের হাতে গ্রেফতার তিন রেল আধিকারিক
ওড়িশার বালাসোর ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে রেলের তিন আধিকারিককে গ্রেফতার করল সিবিআই। করমণ্ডল এক্সপ্রেস-সহ তিন ট্রেন দুর্ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন সহস্রাধিক যাত্রী। তারপর সিবিআই তদন্ত শুরু হয়েছিল। সেই ঘটনায় প্রমাণিত হল কোথায় গাফিলতি ছিল রেলের।
রেলের আধিকারিকের গাফিলতি ছিল বলেই এই দুর্ঘটনা হয়েছে। আর সেই কারণেই সিবিআই গ্রেফতার করল তিন আধিকারিককে। সিবিআই এদিন গ্রেফতার করে অরূণকুমার মহন্ত, মহম্মদ আমির খান ও পাপ্পু কুমার নামে তিন আধিকারিক বা রেলকর্মীকে।

ধৃত তিন রেলকর্মীর বিরুদ্ধে অপরাধমূলক হত্যা ও প্রমাণ ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে তাঁদের।এঁদের মধ্যে দুজন হলেন সেকশন ইঞ্জিনিয়ার ও একজন টেকনিশিয়ান। তদন্তে জানা গেছে, এই তিনজনের কাজে গাফিলতিই এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা ডেকে আনে।
তবে উদ্দেশ্যপ্রণোদিত নয় এই দুর্ঘটনা। তাহলে তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হত। দুর্ঘটনার তদন্তকারী রেলওয়ে নিরাপত্তা কমিশনার সিআরএস গত সপ্তাহে সিগন্যালিং বিভাগের কর্মীদের ত্রুটিকে এর জন্য দায়ী করেছিলেন। ফলে নাশকতা বা প্রযুক্তিগত ত্রুটি বা মেশিনের ত্রুটির সম্ভাবনা খারিজ হয়ে গিয়েছিল তখনই।
তারপরই এই দুর্ঘটনায় কর্তব্যে গাফিলতি বা কাজে অবহেলার তত্ত্ব সামনে আসে। সিআরএসের পক্ষ তেকে রেলওয়ে বোর্ডের কাছে জমা দেওয়া তদন্ত রিপোর্টে বলা হয়েছে যে, সিগন্যালিং কাজে ত্রুটি থাকা সত্ত্বেও, স্টেশন দুটি সমান্তরাল ট্র্যাকের সংযোগকারী সুইচগুলির বারবার অস্বাভাবিক আচরণ হলে কর্মীরা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারত।

রিপোর্টে আরো বলা হয়েছে যে, ২০২২ সালের ১৬ মে দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের বাঁকড়া নয়াবাজ স্টেশনে ভুল ওয়্যারিং এবং তারের ত্রুটির কারণে একইরকম একটি ঘটনা ঘটেছিল। যদি এই ঘটনার পর সংশোধনমূলক ব্যবস্থা নেওয়া হত, তাহলে দুর্ঘটনা ঘটত না।
সিআরএস রিপোর্টের উল্লেখ করে কংগ্রেস মঙ্গলবার অভিযোগ করেছে যে নরেন্দ্র মোদী সরকার রেল নিরাপত্তার মৌলিক বিষয়গুলির সঙ্গে পুরোপুরি আপোশ করে চলছে। এটি কোনো কর্মী বা আধিকারিকের ত্রুটি এবং রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা প্রকাশ করেছে।
দক্ষিণ পূর্ব রেলের মহাব্যবস্থাপক অর্চনা জোশীকে সম্প্রতি তিন ট্রেন দুর্ঘটনার প্রায় এক মাস পরে তাঁর পদ থেকে অপসারণ করা হয়েছে এবং অনিল কুমার মিশ্র এই দায়িত্ব গ্রহণ করেছেন। এখানে উল্লেখ্য, গত দুই দশকে দেশের সবথেকে খারাপ রেল দুর্ঘটনার একটি।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications