করমণ্ডল-দুর্ঘটনা: মিনিটের মধ্যেই সব শেষ, চার লাইন আর তিন ট্রেন দুমড়ে-মুচড়ে একাকার

Coromandel Express Accident: সবে সন্ধ্যা নেমেছে। ঘড়ির কাঁটায় ৭টা ১৫। মুহূর্তেই ঘটে গেল বিস্ফোরণ. চারটি লাইনে, তিনটি ট্রেন, মিলমিশে একাকার। কয়েক মিনিটের মধ্যেই সব শেষ। ওড়িশার বালেশ্বরে দুটি যাত্রীবাহী ও একটি মালগাড়ির সংঘর্ষে লণ্ডভণ্ড অবস্থা। লাইনচ্যুত আপ করমণ্ডল এক্সপ্রেস-সহ বাকি দুটি ট্রেনও।

কীভাবে তিনটি ট্রেন এক লাইনে চলে এল। করমণ্ডল ও যশবন্তপুর এক্সপ্রেস আর মালগাড়ি লাইনচ্যুত হয়ে একটা বগির সঙ্গে অন্য বগির সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল সব। তারপরই মৃত্যুমিছিল। আহতের সংখ্যাও বাড়ল লাফিয়ে লাফিয়ে। যাঁরা কোনোক্রমে বেঁচে ফিরলেন, তাঁরা দেখে এলেন বীভৎসতা।

করমণ্ডল-দুর্ঘটনা: মিনিটের মধ্যেই ৪ লাইনে ৩ ট্রেন একাকার

চারিদিকে হাহাকার। বুক ফাটা কান্না। প্রিয়জন হারানোর ব্যথায় আর্তনাদ। চোখের জল ধরে রাখাই দুঃসাধ্য। উদ্ধারকারীরা একে একে লাশ বের করে নিয়ে আসছেন। কিন্তু কীভাবে ঘটে গেল এই সব! মাত্র কয়েক মিনিটেই বিপর্যয়। তিনটি ট্রেন চারটি লাইন, সব একাকার।

ওড়িশার বালেশ্বরে গত সন্ধ্যার এই ভয়ঙ্কর দুর্ঘটনায় ২৬১ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে এখন পর্যন্ত। ৯০০ জনেরও বেশি আহত হয়েছেন। শালিমার-চেন্নাই আপ করমণ্ডল এক্সপ্রেস একি মালগাড়িকে ধাক্কা দেওয়ায় লাইনচ্যুত হয়ে পড়ে। তখন পাশের লাইনে থাকা আরেকটি যাত্রীবাহী ট্রেন ডাউন যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও লাইনচ্যুত হয়ে কোচগুলির সঙ্গে সংঘর্ষ হয়।

করমণ্ডল-দুর্ঘটনা: মিনিটের মধ্যেই ৪ লাইনে ৩ ট্রেন একাকার

ভারতীয় রেলওয়ের নির্বাহী আধিকারিক অমিতাভ শর্মা জানান, দুটি যাত্রীবাহী ট্রেন দুটি পৃথক লাইনে যাচ্ছিল। তৃতীয় ট্রেন অর্থাৎ মালগাড়িটি দাঁড়িয়েছিল মাঝের লাইনে। চেন্নাইগামী করমণ্ডল শালিমার এক্সপ্রেস মালগাড়িকে ধাক্কা দেয়। ট্রেনের ইঞ্জিন-কার উঠে যায় মালগাড়ির উপর। বাকি কোচগুলি লাইনচ্যুত হয়ে পড়ে।

এরপর একের পর এক ধাক্কায় অনেকগুলি কোচ উল্টে যায়। যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট সেই অভিঘাতে লাইনচ্যুত কোচের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের সময় দুটি ট্রেনই প্রবল গতিতে চলছিল। আধিকারিক এবং প্রত্যক্ষদর্শীদের মতে, এই বিশাল ট্র্যাজেডিটি ঘটে সন্ধ্যা ৬টা ৫০ থেকে ৭টা ১০ মিনিটের মধ্যে। মাত্র কয়েক মিনিটেই বিভীষিকা সৃষ্টি হয়।

করমণ্ডল-দুর্ঘটনা: মিনিটের মধ্যেই ৪ লাইনে ৩ ট্রেন একাকার

উদ্ধারকারী ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ ও জীবিতদের বের করার চেষ্টা চালিয়ে যান রাতভর। স্থানীয় লোকজনও উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন। রাতভর উদ্ধার অভিযান অব্যাহত থাকে। ভয়াবহ এই জোড়া ট্রেন দুর্ঘটনার নেপথ্যে কী কারণ? তবে কি করমণ্ডল ও যশবন্তপুর এক্সপ্রেস জোড়া ট্রেন দুর্ঘটনার নেপথ্যে রয়েছে সিগন্যাল ত্রুটি? নাকি চালকের ভুলেই ঘটে গেল ভয়াবহ ও মর্মান্তিক এই দুর্ঘটনা?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+