ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার মুখে পড়ল করমণ্ডল এক্সপ্রেস। এছাড়াও হাওড়া-যশবন্তপুর রুটের একটি ট্রেনও দুর্ঘটনার কবলে পড়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে একেবারে দুমড়-মুচড়ে গিয়ে একাধিক কামরা। ঘটনায় শতাধিকের বেশি মানুষ হতাহত। একনজরে দেখে নিন এই সংক্রান্ত সমস্ত আপডেট।
Jun 04, 2023, 9:50 pm IST
বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার সিবিআই তদন্তের সুপারিশ করেছেন রেলমন্ত্রী। এই মুহূর্তে এইসব নিয়ে রাজনীতি করা উচিত নয়, রাজনীতিবিদদের দায়িত্ব বুঝতে হবে বলে জানান কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
Jun 04, 2023, 9:48 pm IST
রেলমন্ত্রীর পদত্যাগের দাবির পরিপ্রেক্ষিতে বিজেপির বক্তব্য, বালেশ্বর ট্রেন দুর্ঘটনা নিয়ে রাজনীতি করা বন্ধ করুন।
Jun 04, 2023, 9:05 pm IST
রেলমন্ত্রী জানান, ওড়িশায় করমণ্ডল বিপর্যয়ে মৃত্যু হয়েছে ২৭৫ জনের। ১০০০ জনেরও বেশি আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
Jun 04, 2023, 9:03 pm IST
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার ওড়িশার ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে জেলা সদর দফতর হাসপাতালে যান।
Jun 04, 2023, 9:01 pm IST
এখনও পর্যন্ত ২৭৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায়। তারপর থরে থরে পড়ে রয়েছে পরিচয়হীন মরদেহ। কেননা মৃত ২৭৫ জনের ১৮২ জনকে শনাক্তই করা যায়নি! বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়।
Jun 04, 2023, 7:56 pm IST
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, উদ্ধারকার্য় শেষ হয়েছে, পুনগর্ঠনের কাজ শুরু করা হয়েছে দুর্ঘটনাস্থলে। ওবাহেড লাইনের কাজ চলছে। আহতদের সছিক চিকিৎসা দিয়ে সুস্থ করার কাজ চালাচ্ছেন চিকিৎসকরা।
Jun 04, 2023, 7:54 pm IST
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ওডিশা রেল দুর্ঘটনার জন্য ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করে সহানুভূতি প্রকাশ করলেন।
Jun 04, 2023, 7:01 pm IST
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওড়িশা রেল দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করলেন।
Jun 04, 2023, 6:13 pm IST
করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বাংলার ৬২ জনের। ২০৬ জন চিকিৎসাধীন রাজ্যের হাসপাতালে। ওড়িশার হাসপাতালে ৭৩ জনকে ভর্তি করা হয়েছে।
Jun 04, 2023, 4:50 pm IST
ফোনের কথোপকথন কীভাবে তৃণমূলের হাতে
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দুই রেল আধিকারিকের কথোপকথন টুইটারে দিয়েছিলেন। কিন্তু তিনি তা পেলেন কোথা থেকেষ। শুভেন্দু অধিকারীর অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তা ট্যাপ করে তৃণমূলের হাতে দিয়েছে। বিষয়টিকে তদন্তের আওতায় আনার দাবি করেছেন তিনি
Jun 04, 2023, 4:46 pm IST
ওড়িশা থেকে জোর করে আহতদের রাজ্যে আনার অভিযোগ
বিরোধী দলনেতা এদিন অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ সরকার জোর করে ওড়িশার হাসপাতাল থেকে আহতদের ছাড়িয়ে নিয়ে যাচ্ছে
দুর্ঘটনাস্থলের পাশাপাশি বালাসোরের হাসপাতাল পরিদর্শন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Jun 04, 2023, 4:20 pm IST
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সাহায্য ঘোষণা
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি মৃতদের প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে এবং আহতদের প্রত্যেকে ৫ লক্ষ টাক এবং সামান্য আহতদের ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন
Jun 04, 2023, 4:18 pm IST
উদ্ধার অভিযান প্রায় সম্পূর্ণ
এনডিআরএফের ড়িজি অতুল কারওয়ালে বলেছেন, উদ্ধার অভিযান কমবেশি শেষ। এখনও সেখানে ৩০০ জন উদ্ধারকারীকে নিয়ে নটি দল রয়েছে
#WATCH | DG NDRF Atul Karwal gives an update on the ongoing rescue operation at #BalasoreTrainAccident site, he says, "The rescue operation is more or less complete. A total of 9 teams comprising around 300 rescuers are at the location right now." pic.twitter.com/olq95UkGXr
দক্ষিণপূর্ব রেল রবিবার একগুর্ছ ট্রেন বাতিল করেছে, বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে
Jun 04, 2023, 2:20 pm IST
পরিচয়হীন মৃতদেহ শনাক্তকরণের জন্য হেল্পলাইন
পরিচয়হীন মৃতদেহ শনাক্তকরণের জন্য হেল্পলাইন চালু করেছে রেলমন্ত্রক
Jun 04, 2023, 12:26 pm IST
কটক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী
এদিন কটক হাসপাতালে ভর্তি দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ির যাত্রীদের সম্পর্কে খোঁজখবর করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডভিয়া
Jun 04, 2023, 10:37 am IST
দুর্ঘটনার মূল কারণ জানালেন রেলমন্ত্রী
দুর্ঘটনার প্রায় ৩৮ ঘন্টার পরে রেলমন্ত্রী জানিয়েছেন, ইলেকট্রনিক ইন্টারলকিং-এ পরিবর্তনের কারণেই এই দুর্ঘটনা
Jun 04, 2023, 10:18 am IST
এদিনও ঘটনাস্থলে রেলমন্ত্রী
এদিন সকাল থেকেই দুর্ঘটনাস্থলে উপস্থিত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন বুধবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালানো হচ্ছে
Jun 04, 2023, 10:17 am IST
ঘটনাস্থলে ও হাসপাতালে অধীর রঞ্জন চৌধুরী
এদিন সকালে দুর্ঘটনাস্থলে এবং বালাসোর হাসপাতালে যান অধীর রঞ্জন চৌধুরী
Jun 04, 2023, 9:36 am IST
সন্ধের মধ্যে বাহাঙ্গা বাজারের একাংশে রেল চলাচল শুরুর চেষ্টা
সন্ধের মধ্যে বাহাঙ্গা বাজারের একাংশে রেল চলাচল শুরুর চেষ্টা। হাজারের বেশি শ্রমিক কাজ করে চলেছেন
Jun 04, 2023, 9:35 am IST
মৃতদেহের DNA নমুনা সংগ্রহ
যেসব দেহ সনাক্ত করা যায়নি, সেইসব দেহের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে
Jun 04, 2023, 9:35 am IST
এখনও শনাক্ত করা যায়নি ১৬০ টি দেহ
এখনও শনাক্ত করা যায়নি ১৬০ টি দেহ। ভুবনেশ্বর এইমসে রাখা হয়েছে ১০০ টি দেহ
Jun 03, 2023, 11:44 pm IST
উদ্ধারকারীদের ধন্যবাদ মোদীর
রেল, কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দল, রাজ্যের বিপর্য মোকাবিলা দল থেকে শুরু করে উদ্ধারকার্যে থাকা সকলকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
"I commend each and every person belonging to the teams of railways, NDRF, ODRAF, local authorities, police, fire service, volunteers and others who are working tirelessly on the ground and strengthening the rescue ops. Proud of their dedication," tweets PM Narendra Modi pic.twitter.com/CPY9Zu1Pln
এত রাতেও নিজে দাঁড়িয়ে থেকে নজরদারি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। এদিন সাতসকালেই বালেশ্বরের দুর্ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছেন তিনি। এখনও তিনি সেখানেই রয়েছেন।
#WATCH | Restoration work is ongoing at the train accident site in Balasore, Odisha with 1000+ Manpower working tirelessly. At present, more than 7 Poclain Machines, 2 Accident Relief Trains, 3-4 Railway and Road Cranes have been deployed for early restoration: Ministry of… pic.twitter.com/IWqeBHXNw0
বিখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক তাঁর কর্মকাণ্ডের মধ্য়ে দিয়ে ফুটিয়ে তুলেছেন বালেশ্বরের ভয়াবহ দুর্ঘটনার চিত্র।
#WATCH | Sand artist Sudarsan Pattnaik created a sand sculpture on #OdishaTrainAccident, with the message "Praying for speedy recovery of survivors", at Puri beach in Odisha on Saturday. pic.twitter.com/5ElGG73rt6
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনাস্থলে উদ্ধারকার্য শেষ। যুদ্ধকালীন তৎপরতায় এখন রেলের ট্র্যাক ঠিক করার কাজ চলছে। তার আগে সরানো হচ্ছে ক্ষতিগ্রস্ত রেকগুলি।
#WATCH | Odisha: Restoration work is underway at the site of #BalasoreTrainAccident as wreckage and mangled coaches of derailed trains are being moved away from the track.
Death toll in the incident stands at 288 with 747 people injured along with 56 grievously injured so far.… pic.twitter.com/BGHkJWw9hL
ওডিশা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত ১১৭২ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তার মধ্যে ৭৯৩ জনকে ইতিমধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩৮২ জনের চিকিৎসা চলছে। তার মধ্যে বেশ কয়েকজনের চোট গুরুতর।
Jun 03, 2023, 9:44 pm IST
উদ্ধার অভিযান প্রায় সম্পূর্ণ
উদ্ধার অভিযান প্রায় সম্পূর্ণ, ওড়িশা সরকারের তরফে এমনটাই জানানো হয়েছে
READ MORE
10:27 PM, 2 Jun
বালেশ্বরে দুর্ঘটনা
বালেশ্বরে বাহানগা স্টেশনে লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস। বেশি কিছু কামরা দুমড়ে-মুচড়ে গিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। ঘটনাটি ঘটে সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ।
10:29 PM, 2 Jun
হতাহত কয়েকশো
ঘটনায় অন্তত ১০০ জনের মৃত্যু ও আহত তিনশোর বেশি বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে ঠিক কতজন হতাহত তা সঠিকভাবে বলা যাচ্ছে না। উদ্ধারকার্যে হাত লাগিয়েছে পুলিশ, রেল পুলিশ, আধাসেনা।
10:37 PM, 2 Jun
ঘটনা কীভাবে ঘটেছে
জানা গিয়েছে, যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনের দুটো কামরা লাইনচ্যুত হয়ে পড়ে বালেশ্বরে। সেখানে গিয়ে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। তখনই সেই ট্রেনের বেশ কিছু কামরা লাইনচ্যুত হয়ে যায়। তারপর তা গিয়ে ধাক্কা মারে সেখানে থাকা মালগাড়িতে। ফলে সবমিলিয়ে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে রেলযাত্রীদের।
10:40 PM, 2 Jun
দুর্ঘটনার আপডেট
ভয়াবহ দুর্ঘটনার বিষয়ে আপডেট দিচ্ছেন ওড়িশা সরকারের মুখ্যসচিব প্রদীপ জেনা।
Odisha train accident | There have been casualties but we haven't yet counted. It was such a violent train involving three trains - two passenger trains and one goods train: Odisha Chief Secretary Pradeep Jena pic.twitter.com/jRxoEUbtxf
বালেশ্বরের দুর্ঘটনার শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতার। ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করে উদ্ধারকার্যে সরকারের উদ্যোগ নিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজে ঘটনার দিকে নজর রেখেছেন।
Shocked to know that the Shalimar- Coromondel express, carrying passengers from West Bengal, collided with a goods train near Balasore today evening and some of our outbound people have been seriously affected/ injured. We are coordinating with Odisha government and South…
ওডিশার দুর্ঘটনার শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যথাসম্ভব সাহায্য করবে কেন্দ্র, ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছেন তিনি।
Distressed by the train accident in Odisha. In this hour of grief, my thoughts are with the bereaved families. May the injured recover soon. Spoke to Railway Minister @AshwiniVaishnaw and took stock of the situation. Rescue ops are underway at the site of the mishap and all…
— South Eastern Railway (@serailwaykol) June 2, 2023
11:01 PM, 2 Jun
রাষ্ট্রপতির শোকবার্তা
বালেশ্বরের দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করেছেন তিনি।
Deeply anguished to know about the loss of lives in an unfortunate rail accident in Balasore, Odisha. My heart goes out to the bereaved families. I pray for the success of rescue operations and quick recovery of the injured.
— President of India (@rashtrapatibhvn) June 2, 2023
11:04 PM, 2 Jun
কী বলছেন প্রত্যক্ষদর্শী
দুর্ঘটনার মুহূর্তে ঠিক কী হয়েছিল, শুনুন কী বলছেন ট্রেনের মধ্য়ে থাকা এক প্রত্যক্ষদর্শী।
#WATCH | Balasore, Odisha: A passenger who was in one of the derailed trains tells about the moment when the horrific train accident took place leaving hundreds injured so far. pic.twitter.com/z9MWc0T5mA
অন্তত ৫০টির বেশি অ্যাম্বুল্য়ান্স নিয়ে গিয়ে উদ্ধারকার্য চলছে। তবে ঘটনা হল, ঘটনাস্থল থেকে সেগুলি অনেকটা দূরে রয়েছে। ফলে সমস্যা তৈরি হয়েছে। বহু মানুষের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকারী দল সর্বাত্মক প্রচেষ্টা করছে যাতে সকলকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়।
11:14 PM, 2 Jun
রেলমন্ত্রী পৌঁছচ্ছেন ওডিশায়
ঘটনাস্থলে পৌঁছচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভুবনেশ্বর, কলকাতা থেকে উদ্ধারকারী দল কাজ করছে। বিপর্যয় মোকাবিলাকারী দলও সঙ্গে রয়েছে।
Rushing to the site in Odisha. My prayers for the speedy recovery of the injured and condolences to the bereaved families. Rescue teams mobilised from Bhubaneswar and Kolkata. NDRF, State govt. teams and Airforce also mobilised. Will take all hands required for the rescue ops.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 2, 2023
11:15 PM, 2 Jun
রেলের ক্ষতিপূরণ
রেল দুর্ঘটনার নিহতদের ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা ও সামান্য আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল, জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Ex-gratia compensation to the victims of this unfortunate train accident in Odisha; ₹10 Lakh in case of death, ₹2 Lakh towards grievous and ₹50,000 for minor injuries.
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 2, 2023
11:19 PM, 2 Jun
বাতিল ট্রেনের তালিকা
কোন কোন ট্রেন বাতিল তার তালিকা দিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে। একনজরে দেখে নিন কোন কোন ট্রেন আপাতত বাতিল করা হয়েছে।
Odisha train accident | I have just reviewed the situation about this truly tragic railway accident. I will be visiting the spot tomorrow morning: Odisha CM Naveen Patnaik pic.twitter.com/ig5fHOXsKH
খড়্গপুর, হাওড়া, চেন্নাইয়ের মতো স্টেশনে হেল্পলাইন তৈরি করে উদ্ধারকার্য চলছে। এমনটাই জানালেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পি গুগানেশন।
#WATCH | Chennai: Presently rescue operation is underway. We have set up helpline numbers in Howrah-Kharagpur & other stations. We have set up helpline number in Chennai control office: B Guganesan,Chief Public Relations Officer, Southern Railway on Coromandel Express Derailment pic.twitter.com/sbpBC2vbRw
১১৫টির বেশি অ্য়াম্বুল্যান্স ঘটনাস্থলে রয়েছে। সেগুলি করেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। নিকটবর্তী সমস্ত এলাকার হাসপাতালগুলিকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে ওডিশা সরকার।
12:32 AM, 3 Jun
হতাহতের আপডেট
তিনশোর বেশি মানুষ আহত হয়েছেন। মারা গিয়েছেন অন্তত ৩২ জন। আপাতত এমন খবরই রেলসূত্রে জানা গিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বলেই বেসরকারি সূত্রে জানা যাচ্ছে।
12:40 AM, 3 Jun
আহতর বক্তব্য
দুর্ঘটনায় আহত সৌম্যরঞ্জন শেঠি নিজের মুখে শোনালেন দুর্ঘটনার মুহূর্তের কথা। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
#WATCH | Somyaranjan Sethy, one of the victims of the horrific train accident in Odisha's Balasore, narrates about the incident pic.twitter.com/n0MnuyB8s3
এখনও পর্যন্ত যা খবর তাতে অন্তত ৬০০ জন আহত হয়েছেন। মারা গিয়েছেন কমপক্ষে ৬০ জন মানুষ। এমনটাই আপডেট দিলেন ওডিশার মুখ্যসচিব প্রদীপ জেনা।
#WATCH | "As per the latest information we have received at 11:45 pm, 600 people injured and they have been shifted to hospital...exact number of casualties is yet to be received...as of now the figure we have got is between 55-60 (number of casualties)...": Odisha Chief… pic.twitter.com/F4XW5ZjpDg
প্রধানমন্ত্রীর তহবিল থেকেও আলাদা করে মৃতদের জন্য ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।
1:22 AM, 3 Jun
উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ
বালেশ্বর রেল দুর্ঘটনার কারণ জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
I have given out an order to conduct a high-level probe to find out why this accident happened…it is important to get to the root cause: Union Railways Minister Ashwini Vaishnaw to ANI, on Coromandel Express Derailment in Odisha
মাঝরাত পেরিয়েও জোরকদমে চলছে উদ্ধারকার্য। এখনও নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। ভাঙা কোচের মাঝখানে চলছে দেহ উদ্ধারের খোঁজ। পাশাপাশি ধ্বংসস্তুপে কেউ আহত হয়ে পড়ে রয়েছেন কিনা, সেটাও দেখা হচ্ছে।
#WATCH | Odisha: Rescue operations underway in Balasore after two passenger trains and one goods train met with an accident leaving at least 60 dead and 600 injured pic.twitter.com/mkbdk7j6bY
ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩। আহত ৯০০ এরও বেশি মানুষ। যাদের মধ্যে বড় একটা অংশ আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
7:36 AM, 3 Jun
ঘটনাস্থলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়
হেলিকপ্টারে ঘটনাস্থলে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পর থেকেই পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে নবান্নের তরফে।
7:58 AM, 3 Jun
ঘটনাস্থলে পৌঁছলেন রেলমন্ত্রী
ঘটনাস্থলে পৌঁছলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গোটা ঘটনা সরজমিনে খতিয়ে দেখছেন তিনি। কথা বলছেন উদ্ধারকারী দলের সঙ্গে।
প্রথম উদ্ধারকাজেই নজর। ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেল স্টেফটিকেও নিরপেক্ষ তদন্তের কথা বলা হয়েছে বলে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
8:25 AM, 3 Jun
রেল পরিষেবা কখন স্বাভাবিক?
ঘটনার পর থেকে একের পর এক ট্রেন বাতিল। কখন স্বাভাবিক হবে পরিস্থিতি? কি জানাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
#WATCH | Our focus is on rescue and relief operations. Restoration will begin after clearance from district administration. A detailed high-level inquiry will be conducted and the rail safety commissioner will also do an independent inquiry: Railways Minister Ashwini Vaishnaw… pic.twitter.com/yfCecv0FxB