করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত ওড়িশার বালেশ্বরে, ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বহু মৃত্যুর আশঙ্কা

করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গেল ওড়িশার বালাসোরে। এই ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর আটকে পড়েছেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার বালাসোরের বাহানাগা রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনায় সম্মুখীন হয় করমণ্ডল এক্সপ্রেস। ট্রেন দুর্ঘটনায় চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।

করমণ্ডল এক্সপ্রেস বাহানাগা রেলওয়ে স্টেশনের কাছে দুর্ঘটনায় পড়ার পর তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে। করমণ্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি কোচ লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ রেলওয়ের সিপিআরও।

করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুৎ ওড়িশার বালাসোরে, ট্রেন দুর্ঘটনা

তিনি আরও জানান, ওড়িশায় মালগাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কায় লাইনচ্যুত হয়ে আপ করমণ্ডল এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি। এদিন সন্ধ্যা নাগাদ বালেশ্বর জেলার বাহানগা বাজারের কাছে লাইনচ্যুত হয় ওই ট্রেন। ঘটনায় কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন অনেক যাত্রী।

এই ট্রেন দুর্ঘটনার জেরে পুরীগামী বহু ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়ার শালিমার থেকে ছেড়ে আসা করমণ্ডল এক্সপ্রেস ওড়িশার বালেশ্বরের কাছে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। অনেক বগি উল্টে যায়। করমণ্ডল এক্সপ্রেসে বাংলা থেকে প্রচুর মানুষ ভেলোরে চিকিৎসার জন্য যান। ফলে এ রাজ্যেরও বহু মানুষ ওই ট্রেনে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত ওড়িশার বালেশ্বরে

এখনও কতজন মানুষ ভিতরে আটকে রয়েছেন তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। যাত্রীদের নিরাপদে বের করে আনতে সবরকম চেষ্টা করছেন উদ্ধারকারী দল। এই ঘটনায় হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল- বালেশ্বর হেল্পলাইন- 6782262286, হাওড়া হেল্পলাইন- 03326382217, খড়্গপুর হেল্পলাইন- 8972073925।

দক্ষিম রেলসূত্রে আরও জানানো হয়েছে এনডিআরএফের প্রথম দল ২২ জন সদস্যকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। ৩২ জনের একটি উদ্ধারকারী দলও পৌঁছেছে ঘটনাস্থলে। ৪৭ জন আহতকে বালেশ্বরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৩২ জন আহতকে নিয়ে যাওয়া হয়েছে সোরো, গোপালপুর ও ক্ষান্তপদ স্বাস্থ্যকেন্দ্রে।

করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত ওড়িশার বালেশ্বরে

বালেশ্বর কালেক্টরেটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য স্তর থেকে কোনও অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হলে এসআরসিকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে ওড়িশার বিশেষ ত্রাণ কমিশনার অফিস।

ওড়িশা সরকার বলেছে, "আমরা ঘটনাস্থলে ১৫টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছি এবং রোগীদের সোরো সিএইচসিতে স্থানান্তর করা শুরু হয়েছে। আমরা আশা করছি তাঁদের উচ্চতর চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। রেলকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে। তদারকি করছেন তাঁরা। উদ্ধারকার্য যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে সবাইকে চিকিৎসা পরিষেবা দেওয়াই লক্ষ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+