Coromandel Express derailed: ভারতের বুকে ঘটে যাওয়া ১০ ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, একনজরে

ওড়িশার বালেশ্বরে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে অভিঘাতের জেরে উঠে গিয়েছে মালগাড়ির উপর। বাকি কামরা রেললাইনেই উল্টে গিয়েছে। এই ঘটনায় হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিতে বাড়ছে। এদিনের এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্মরণ করিয়ে দেয় অতীতের মারাত্মক আরও একাধিক দুর্ঘটনাকে।

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে যে দুর্ঘটনা ঘটেছে, তা ১৯৮১ সালের বিহার ট্রেন দুর্ঘটনা ও ২০১৬ সালের ইন্দোর-পাটনা ট্রেন দুর্ঘটনার সঙ্গে তুলনা করা হচ্ছে। করমণ্ডল এক্সপ্রেস হাওড়ার শালিমার স্টেশন থেকে চেন্নাই সেন্ট্রাল স্টেশন অভিমুখে যাচ্ছিল। বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।

ভারতে ঘটে যাওয়া ১০ দুর্ঘটনা

ভারতীয় রেলে এর আগে আরো সাঙ্ঘাতিক দুর্ঘটনা ঘটেছে। একনজরে দেখে নেওয়া যাক, ভারতের সবথেকে বড়ো রেল দুর্ঘটনাগুলি

১৯৮১ সালের বিহার ট্রেন দুর্ঘটনা। ৯০০ জন যাত্রীকে নিয়ে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে বিহারের সহরসার কাছে বাঘমতি নদীতে ডুবে যায়। ৯০০ জন ছিলেন এই ট্রেনে। তার মধ্যে ৫০০-রও বেশি মানুষ হতাহত হন সেই ঘটনায়।

১৯৯৫ সালের ফিরোজাবাদ ট্রেন দুর্ঘটনা। উত্তর প্রদেশের ফিরোজাবাদের কাছে দিল্লিগামী পুরুষোত্তম এক্সপ্রেস কালিন্দী এক্সপ্রেসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৩৫৮ জনের মৃত্যু হয়।

১৯৯৯ সালের গাইসাল ট্রেন দুর্ঘটনা। গুয়াহাটি থেকে প্রায় ৩১০ মাইল দূরে অসমের গাইসালের কাছে দুটি ট্রেনের সংঘর্ষ হয়। ২৫০০-র বেশি যাত্রী বহনকারী দুটি ট্রেন। কমপক্ষে ২৯০ জন যাত্রী নিহত হয়। ট্রেনগুলি সংঘর্ষের সময় বিস্ফোরিত হয়, কারণ উভয় ট্রেনই দ্রুত গতিতে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

ভারতে ঘটে যাওয়া ১০ দুর্ঘটনা

১৯৯৮ সালে খান্না ট্রেন দুর্ঘটনা। কলকাতাগামী জম্মু তাউই-শিয়ালদা এক্সপ্রেসটি পাঞ্জাবের উত্তর রেলওয়ের খান্না-লুধিয়ানা বিভাগে খান্নার কাছে লাইনচ্যুত হয়ে পডে। অমৃতসরগামী মেল ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ৬টি বগি লাইনচ্যুত হয়ে ২১২ জন নিহত হন।

২০০০ সালের রাজধানী এক্সপ্রেস দুর্ঘটনা। ভারতের দ্রুততম ট্রেন হাওড়া-নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেসটি গয়ার পরবর্তী রফিগঞ্জ স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে। এই দুর্ঘটনায় ১৪০ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়।

২০১০ সালের জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা। মুম্বাইগামী হাওড়া-কুরলা লোকমান্য তিলক জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেস পশ্চিম মেদিনীপুর জেলার খেমাশুলি এবং সারডিহার মধ্যে একটি বিস্ফোরণের জেরে লাইনচ্যুত হয়। তারপর মালগাড়ি সঙ্গে ধাক্কা লাগে৷ এই দুর্ঘটনায় কমপক্ষে ১৭০ জন প্রাণ হারিয়েছেন বলে জানা যয়া।

ভারতে ঘটে যাওয়া ১০ দুর্ঘটনা

২০১৬ সালের ইন্দোর-পাটনা এক্সপ্রেস দুর্ঘটনা। ইন্দোর-পাটনা এক্সপ্রেস উত্তরপ্রদেশরে কানপুরের পুখরায়ানের কাছে লাইনচ্যুত হয়। কমপক্ষে ১৫০ জন নিহত হন। ১৫০ জনেরও বেশি আহত হন।

২০০৫ সালের ভ্যালিগোন্ডা ট্রেন দুর্ঘটনা। আকস্মিক বন্যায় ছোটো একটি রেল সেতু ভেসে যায়। তার উপর দিয়ে যাওয়া ডেল্টা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে কমপক্ষে ১১৪ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি আহত হন।

২০১০ সালের সাঁইথিয়া ট্রেন দুর্ঘটনা। উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং বনাঞ্চল এক্সপ্রেস একে অপরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে প্রায় ৬৩ জন নিহত এবং ১৬৫ জনেরও বেশি যাত্রী আহত হন।

২০১২ সালের হাম্পি এক্সপ্রেস দুর্ঘটনা। অন্ধ্র প্রদেশের কাছে হুবলি-বেঙ্গালোর হাম্পি এক্সপ্রেস একটি মালগাড়িকে ধাক্কা মারে। ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। তার মধ্যে একটিতে আগুন ধরে যায়। প্রায় ২৫ জন যাত্রী মারা যান এই ঘটনায়। ৪৩ জন আহত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+