Odisha Train Accident: মোদী কি বৈষ্ণবকে দিয়ে শাস্তি দেওয়া শুরু করবেন? সরকারকে নিশানা কংগ্রেসের

ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নিয়ে ফের একবার কংগ্রেসের নিশানায় মোদী সরকার। এদিন কংগ্রেসের তরফে ট্রেন দুর্ঘটনায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করা হয়েছে কংগ্রেসের তরফে। ইতিমধ্যেই এই দুর্ঘটনায় সরকারিভাবে মৃতের সংখ্যা তিনশো ছুঁই ছুঁই। প্রায় চারশো জনের মতো আহত ওড়িশার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

কংগ্রেসের তরফে এদিন কটাক্ষ করে বলা হয়েছে, মন্ত্রী দুর্ঘটনাস্থলে তাঁর জনসংযোগকে হাতিয়ার করে রেলে গুরুতর ঘাটতিকে ঢাকা দিতে চাইছেন। রেলের বিরুদ্ধে কাজে অবহেলার অভিযোগ করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ ভারতীয় রেল নিরাপত্তাকে কোনও গুরুত্ব দেয়নি।

congress

এদিন কংগ্রেসের তরফে নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে কংগ্রেস মুখপাত্র পবন খেরা এবং সাংসদ শক্তিসিং গোহিল অভিযোগ করেন, ওড়িশায় ট্রেন দুর্ঘটনা হয়েছে অবহেলার কারণে। এছাড়াও দুর্ঘটনার পিছনে সিস্টেমের ত্রুটি, অযোগ্যতাকেও দায়ী করা হয়েছে। সব কিছুর পিছনে মোদী সরকারের মনোভাবকে দায়ী করেছে কংগ্রেস।

কংগ্রেস নেতারা অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ঘটনাস্থল পরিদর্শনের পরে বলেছিলেন অপরাধীদের শাস্তি দেওয়া হবে। তাহলে কি তিনি সেই শাস্তি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে দিয়ে শুরু করবেন? কংগ্রেস নেতারা দ্বর্থ্যহীন ভাষায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেন এদিন।

congress

এর আগে শুক্রবার দুর্ঘটনার পর থেকে সিপিআই, তৃণমূল কংগ্রেস, শিবসেনা (ইউটিবি) রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছিল। এদিন দুই কংগ্রেস নেতা প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে বলেন, তিনি শুধুমাত্র বন্দেভারত এক্সপ্রেসের সবুজ পতাকা নেড়ে গিয়েছেন।

ভারতীয় রেলের সব ঠিক আছে মনোভাবের মুখোশ তৈরি করার জন্য কংগ্রেস প্রধানমন্ত্রী মোদীকেই দায়ি করেছে। এছাড়ায় রেলের গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পরিকাঠামো অবহেলায় ফেলে রাখার অভিযোগও করেছে তারা।

কংগ্রেসের তরফে অভিযোগ করে আরও বলা হয়েছে, সিএজি, সংসদীয় স্থায়ী কমিটি এহং বিশেষজ্ঞদের সতর্কতার পরেও মোদী সরকার রেলের নিরাপত্তায় বাড়তি অর্থ বরাদ্দ করেনি। এছাড়াও কংগ্রেসের প্রশ্ন, সরকার কবে দেশব্যাপী কবচ অ্যান্টি কলিশন ডিভাইস প্রয়োগ করবে?

কংগ্রেস এদিন বলেছে, বিপুল সংখ্যক মানুষের মৃত্যুর সময় তারা রাজনীতি টানা উচিত নয়। লালবাহাদুর শাস্ত্রী, নীতীশ কুমার নৈতিক দায়িত্ব কাঁধে নিয়ে পদত্যাগ করেছিলেন। তারা বলছে, রেলমন্ত্রীর উচিত নৈতিক দায়িত্ব নেওয়া। কিন্তু মোদী এবং নৈতিকতা বিপরীত দিকে যাচ্ছে বলেও কটাক্ষ করেছে কংগ্রেস।

adhir chowdhury

এদিন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি বলেন, রেলের অব্যবস্থার কারণে অনেকের প্রাণহানি হয়েছে। রেল সতর্ক হলে অনেক প্রাণ বাঁচানো যেত বলেও মন্তব্য করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+