বালেশ্বর ট্রেন দুর্ঘটনা: নিহত-আহতদের সন্তানের নিখরচায় লেখাপড়ার দায়িত্ব শেহওয়াগ-গৌতমের
ওড়িশার বুকে ঘটে গিয়েছে ভয়াবহ ও হৃদয়বিদারক ট্রেন দুর্ঘটনা। তিন ট্রেনের সংঘর্ষে বালেশ্বরের রেল দুর্ঘটনা কেড়ে নিয়েছে ২৭৫ জনের প্রাণ ১১০০-রও বেশি মানুষ আহত। এই অবস্থায় বড়ো ঘোষণা করলেন শিল্পপতি গৌতম আদানি। পিছিয়ে নেই প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহওয়াগও।
উভয়েই টুইট করে জানিয়েছে নিহতদের পরিবারের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নিতে চান। ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এগিয়ে এলেন তাঁরা। গৌতম আদানি টুইটে লেখেন দুর্ঘটনায় যে শিশুরা তাদের মা-বাবাকে হারিয়েছে, তাদের নিখরচনায় লেখাপড়ার দায়িত্ব নেবে তাদের সংস্থা। পরিবার হারানো সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যেই এই প্রয়াস।

প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহওয়াগও টুইটে লেখেন, এই ভয়ঙ্কর ছবি বহুদিন আমাদের তাড়া করে বেড়াবে। এমন বেদনাদায়ক মুহূর্তে যেটুকু করতে পারি, তা হল- যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব আি নিতে পারি। শেহওয়াগ ইন্টারন্যাশনাল স্কুলে তারা নিখরচায় পড়তে পারবে।
গৌতম আদানির সংস্থার স্কুল, শেহওয়াগ ইন্টারন্যাশনাল স্কুল ছাড়াএ বারাকপুর রামকৃষ্ণ মিশনও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সন্তানদের দায়িত্ব নিতে তৈরি বলে জানিয়েছে। ওড়িশা ট্র্যাজেডিতে এখন পর্যন্ত ২৭৫ জন নিহত হয়েছেন এবং ১১০০ জনের বেশি আহত হয়েছেন।
This image will haunt us for a long time.
— Virender Sehwag (@virendersehwag) June 4, 2023
In this hour of grief, the least I can do is to take care of education of children of those who lost their life in this tragic accident. I offer such children free education at Sehwag International School’s boarding facility 🙏🏼 pic.twitter.com/b9DAuWEoTy
ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শুক্রবার। বহু মানুষের মৃত্যু ও আহত হওয়া এই বিপুল ক্ষতির পিছনে কারণ কী, কার গাফিলতিতে এত বড়ো দুর্ঘটনা, তা জানতে রেলবোর্ড উচ্চ পর্যায়ের তদন্ত দরকার বলে মনে করছে। সেজন্য রেলবোর্ড শতাব্দীর ভয়ঙ্করতম দুর্ঘটনার কারণ জানতে সিবিআই তদন্তের সুপারিশ করেছে।
শুক্রবার ওড়িশার বালেশ্বরে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে যায়। তারপর সেখানে ডাউন যশবন্তপুর এক্সপ্রেসও জড়িয়ে পড়ে দুর্ঘটনায়। এই ঘটনায় কয়েক মিনিট আগে শালিমার-চেন্নাই আপ করমণ্ডল এক্সপ্রেসের মেন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে পড়াই কাল হয়ে গেল।
उड़ीसा की रेल दुर्घटना से हम सभी बेहद व्यथित हैं।
— Gautam Adani (@gautam_adani) June 4, 2023
हमने फैसला लिया है कि जिन मासूमों ने इस हादसे में अपने अभिभावकों को खोया है उनकी स्कूली शिक्षा की जिम्मेदारी अडाणी समूह उठाएगा।
पीड़ितों एवं उनके परिजनों को संबल और बच्चों को बेहतर कल मिले यह हम सभी की संयुक्त जिम्मेदारी है।
লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারার পরই একে একে সব কামরা লাইনচ্যুত হয়ে যায়। এমনকী ডাউন লাইনে থাকা যশবন্তপুর এক্সপ্রেসও রক্ষা পেল না দুর্ঘটনা থেকে। কিন্তু কেন মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে পড়ল করমণ্ডল এক্সপ্রেস। চালকের ভুলেই কি ঘটে গেল এমন ঘটনা? তা জানতে চায় রেল!
চালকের ভুল নাকি যান্ত্রিক ত্রুটিই এই দুর্ঘটনার জন্য দায়ী? সিগন্যাল সিস্টেমে কোনো গলদ নাকি পয়েন্টিংয়ে গলদ, তা জানতে চাইতে একদিকে যখন উচ্চ পর্যায়ের তদন্ত হচ্ছে, অন্যদিকে বিভিন্ন সংস্থা, বিভিন্ন জগতের মানুষ এগিয়ে আসছেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের সাহায্যার্থে। তার মধ্যে গৌতম আদানি, বীরেন্দ্র শেহওয়াগ লেখাপড়ার দায়িত্ব নিচ্ছেন।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications