Odisha Train Accident: ভারতের দু'জন রেলমন্ত্রী দুর্ঘটনার পর পদত্যাগ করেছিলেন, নৈতিকতার দায় নিয়ে
দোরসা জুন ওড়িশার বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনাকে দেশের ইতিহাসে এখনও পর্যন্ত ভয়াবহতম বলেই উল্লেখ করা হচ্ছে। এই দুর্ঘটনায় মৃতের সমখ্যা এখনও পর্যন্ত তিনশোর কাছাকাছি। আহতের সংখ্যাটা হাজারের কাছাকাছি। এই দুর্ঘটনার পরে রেলমন্ত্রী অশিবানী বৈষ্ণবের পদত্যাগের দাবি উঠেছে।
দুর্ঘটনার পরের দিনও উদ্ধার কাজ চলেছে। দুপুর গড়িয়ে বিকেলের দিকে দুর্ঘটনাগ্রস্ত সব কামরা পরিষ্কার করা যায়নি। অনেক কামরার ভিতরে লাশ আটকে রয়েছে। কিংবা দেহাংশ দেখা যাচ্ছে। সিপিআই সাংসদ বিনয় বিশ্বম সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, সরকার কেবল বিলাসবহুল ট্রেন নিয়ে মাতামাতি করছে। সাধারণ মানুষের ট্রেন ও লাইনগুলিকে অবহেলা করার অভিযোগও করেছেন।

সরকারের অবহেলার ফলেই ওড়িশার ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে অভিযোগ করেছেন তিনি। এই দুর্ঘটনার জেলে তিনি রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। শুধু সিপিআই সাংসদই নয়, বিরোধী দলগুলির অনেকেই এই ঘটনায় রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।
দেশে রেলদুর্ঘটনার কারণে রেলমন্ত্রীর পদত্যাগের নজিরও রয়েছে। ১৯৫৬ সালে ভারতের তৎকালীন রেলমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী রেলমন্ত্রী হিসেবে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। দুটি দুর্ঘটনাই ছিল বড় এবং শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। রেলমন্ত্রী হিসেবে লালবাহাদুর শাস্ত্রী দায় নিতে চেয়েছিলেন।
প্রথমটি ছিল ১৯৫৬ সালের অগাস্টে অন্ধ্রপ্রদেশে একটি দুর্ঘটনবায় ১১২ জনের মৃত্যু হয়। রেলমন্ত্রী হিসেবে লালবাহাদুর শাস্ত্রী পদত্যাগের প্রস্তাব দেন। কিন্তু তথকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তা গ্রহণ করেননি। দ্বিতীয় ঘটনাটি হয়েছিল ওই বছরেরই নভেম্বরে। তামিলনাড়ুতে হওয়া সেই দুর্ঘটনায় ১৪৪ জনের মৃত্যুর পরে নেহরুর অনিচ্ছা সত্ত্বেও শাস্ত্রী পদত্যাগ করেন।
তৎকালীন রেলমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী নিঃশব্দে পদত্যাগ করতে চেয়েছিলেন। সেই মতো তিনি ১৯৫৬ সালে নভেম্বরের তাঁর পদত্যাগপত্র লিখেছিলেন। তাঁকে দ্বিতীয়বারের জন্য পদত্যাগপত্র প্রত্যাহারে রাজি করানো যায়নি। তবে বড় দুর্ঘটনার পরে রেলমন্ত্রীরা পদত্যাগের প্রস্তাব দিয়ে আসছেন সেই সময়ের পর থেকেই। কোনও সময় তা গৃহীত হয়েছে আবার কোনও সময় তা হয়নি।

দেসের ইতিহাসে লালবাহাদুর শাস্ত্রী ছাড়াও আরও এক রেলমন্ত্রী দুর্ঘটনার কারণে পদত্যাগ করেছিলেন, তিনি হলেন বর্তমানে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ১৯৯৯ সালে তিনি অসমে বড় দুর্ঘটনার দায় গ্রণ করে পদত্যাগ করেছিলেন। সেই দুর্ঘটনায় সরকারিভাবে মৃতের সংখ্যাটা ছিল ২৯০ জন।
রেল দুর্ঘটনার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ও পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। ২০০০ সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের সময় একবার তেলের মূল্যবৃদ্ধিজনিত কারণে এবং দ্বিতীয়বার রেল দুর্ঘটনার কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগপত্র পাঠিয়ে ছিলেন। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী তা গ্রহণ করেননি। সেই সময় দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছিল।
২০১৪ সালের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু ২০১৭ সালে রেল দুর্ঘটনার পরে পদত্যাগের প্রস্তাব করেছিলেন। কানপুরের কাছে হওয়া সেই দুর্ঘটনায় পটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪ টি বগি লাইনচ্যুত হয়েছিল। মৃত্যু হয়েছিল ১৫০ জনের।
পরবর্তী সময়ে সুরেশ প্রভুকে রেলমন্ত্রক থেকে সরিয়ে শিল্প ও বাণিজ্যমন্ত্রকে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই জায়গায় রেলমন্ত্রী করা হয়েছিল পীযূষ গোয়েলকে। পরে পীযূষ গোয়েলকে সরিয়ে রেলমন্ত্রী করা হয় অশ্বিনী বৈষ্ণবকে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications