Odisha Train Accident: বালাসোরে এখনও কাজ করে চলেছেন হাজার শ্রমিক! ট্রেন চলাচল স্বাভাবিক ছন্দে ফেরাতে লড়াই

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যাটা তিনশোর কাছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পরে ট্র্যাক মেরামতির কাজ চলছে পুরোদমে। সরিয়ে ফেলা হয়েছে সব ধ্বংসাবশেষ। রেলের তরফে এখনও পর্যন্ত হাওড়া চেন্নাই রুটে ৯০ টি ট্রেন বাতিল করা হয়েছে। ৪৬ টি গাড়ির রুট বদল করা হয়েছে।

শনিবার দুর্ঘটনাস্থলে দীর্ঘক্ষণ মেরামতির কাজ খতিয়ে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক হাজারের বেশি শ্রমিক রাতভর কাজ করে চলেছেন সেখানে। ট্রেনের অংশ সরাতে সাতটি পোলকেন মেশিন, ৫ টি জেসিবি, দুটি বড় ক্রেন নিয়ে কাজ চালান কর্মীরা।

Odisha Train Accident: বালাসোরে এখনও কাজ করে চলেছেন হাজার শ্রমিক! ট্রেন চলাচল স্বাভাবিক ছন্দে ফেরাতে লড়াই

শনিবারই একদিকে যখন রেললাইন থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছিল, সেই সময় অন্যদিকে ট্র্যাক বসানোর কাজ শুরু করাা হয়। যত তাড়াতাড়ি সম্ভবন ব্যস্ত এই রুটে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দুর্ঘটনার পরে ৩৬ ঘন্টা কেটে গিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, ২১ টি কোচ উল্টে লাইনচ্যুত হয়েছিল। সেগুলিকে ট্র্যাক থেকে সরানো হয়েছে। একইসঙ্গে ট্র্যাকের ওপর থেকে কামরার ভাঙা অংশ সরানোর কাজও প্রায় শেষ। ট্র্যাক পাতার কাজ সেখানে পুরো দমে চলছে।

দক্ষিণ-পূর্ব রেলের সিপিআরও আদিত্য চৌধুরী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন একদিকে যেমন ট্র্যাকের সংযোগের কাজ চলছে, অন্যদিকে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্ধার কাজে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের প্রশংসা করেন। প্রতিকূলতার মধ্যে তাঁরা যে সাহস ও সহানুভূতি দেখিয়েছেন তা অনুপ্রেরণদায়ক, বলেছেন তিনি।

Odisha Train Accident: বালাসোরে এখনও কাজ করে চলেছেন হাজার শ্রমিক! ট্রেন চলাচল স্বাভাবিক ছন্দে ফেরাতে লড়াই

দুটি এক্সপ্রেস ট্রেনে পশ্চিমবঙ্গ, ওড়িশা ছাড়াও কর্নাটক ও তামিলনাড়ুর বাসিন্দারা ছিলেন। সবকটি রাজ্যে পৌঁছতে রেলের তরফে বিশেষ ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্টেশনে অ্যাম্বুলেন্স ও হুইল চেয়ার স্ট্যান্ডবাই কারাথ হয়েছে। তামিলনাড়ুর স্বাস্থ্যসচিব জানিয়েছেন, সেখানকার ছটি স্টেশনে চিকিৎসক ও প্যারামেডিক্যাল টিম রাখা হয়েছে।

রেলের তরফে জানানো হয়েছে, দুটি এক্সপ্রেস ট্রেনে সংরক্ষিত টিকিট-সহ ২২০০ জনের বেশি যাত্রী ছিলেন। এঁদের মধ্যে ১১৭৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শনিবার ৭৯৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কিংবা তাঁদের পরিজনরা হাসপাতাল থেকে নিয়ে গিয়েছেন। বালাসোর ও কটকের বিভিন্ন হাসপাতালে এখন ৩৮২ জন ভর্তি রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+