Odisha Train Accident: কবচ ব্যবস্থা থেকে পদত্যাগের দাবি, এই উত্তর দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

দেশের ট্রেন দুর্ঘটনার ইতিহাসে অন্যতম বড় দুর্ঘটনা শুক্রবার সন্ধে ঘটে। ওই দুর্ঘটনার পর থেকে বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বিরোধী সিপিআই থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। যা নিয়ে অবশ্য উত্তর দিয়েছেন রেলমন্ত্রী।

এদিন ঘটনাস্থলে গিয়েছিলেন রেলমন্ত্রী। ঘটনাস্থলে যাওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা গিয়েছে তাঁকে। পরে তিনি গণমাধ্যমকে বলেছেন, এটা রাজনীতি করার সময় নয়। এখন উদ্ধার কাজের সময়। সরকার উদ্ধার কাজে ব্যস্ত রয়েছে এবং পূর্ণ শক্তি নিয়ে কাজ করছে।

Odisha Train Accident: কবচ ব্যবস্থা থেকে পদত্যাগের দাবি, এই উত্তর দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

রেলমন্ত্রী বলেছেন, তিনি কোথাও চলে যাচ্ছেন না। উদ্ধার ও ত্রাণের কাজ দ্রুতগতিতেই চলছে বলে জানিয়েছেন তিনি। রেলমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী দুর্ঘটনাস্থল পরিদর্শনের পরে প্রয়োজনীয় ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। সেখানে দ্রুত কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী।

তদন্তের ব্যাপারে রেলমন্ত্রী বলেছেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগাীমী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দ্রুত তদন্তের রিপোর্ট জমা পড়বে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। রেলমন্ত্রী অ্যান্টি কলিশন আর্মার সিস্টেম সম্পর্কে বলেছেন, এটি সংঘর্ষ বিরোধী যন্ত্রের ব্যাপার নয়। তদন্তে সবকটি পরিষ্কার হয়ে যাবে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।

Odisha Train Accident: কবচ ব্যবস্থা থেকে পদত্যাগের দাবি, এই উত্তর দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

বিরোধীরা যে তাঁর পদত্যাগ দাবি করেছেন, এব্যাপারে রেলমন্ত্রী বলেছেন এই ধরনের দুর্ঘটনায় মানুষের সংবেদনশীলতা খুবই গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সরকারের নজর হল উদ্ধার কাজ এবং ত্রাণ কার্যে।

এদিন সকাল থেকেই বিরোধীরা অভিযোগ করে, সরকার সাধারণ মানুষের রেলযাত্রা নিয়ে অবহেলা করছে। সরকার ব্যস্ত বড়লোকদের জন্য হাইস্পিড ট্রেন চালাতে। তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৯ সালে কবল চালু করার পরে অবহেলাই করে এসেছে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+