Odisha Train Accident: দেহ সংরক্ষিত করতে নেওয়া হচ্ছে Embalming-এর সাহায্য! কি এই ব্যবস্থা

Odisha Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! ভয়াবহ এই ঘটনায় এখনও পর্যন্ত ২৭৫ জনের মৃত্যু (Coromandel Express accident) হয়েছে। যার মধ্যে এখনও পর্যন্ত ১৫১ জনের দেহ শনাক্ত করা হয়েছে। এমনটাই জানিয়েছেন ওডিশার মুখ্যসচিব পিকে জানা।

শুধু তাই নয়, বহু দেহ এখনও পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি বলেও দাবি তাঁর। যদিও এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের হাসপাতালগুলিতে একাধিক দক্ষ ডাক্তার এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের আনা হয়েছে। দ্রুত যাতে ময়নাতদন্তের কাজ করা যায় তাতে সাহায্য করছেন ওই সমস্ত চিকিৎসকরা।

দেহ সংরক্ষিত করতে নেওয়া হচ্ছে Embalming-এর সাহায্য!

শুধু তাই নয়, দেহগুলিকে embalming-এর মাধ্যমে সংরক্ষিত করতে বিশেষজ্ঞরা সাহায্য করছেন বলে জানানো হয়েছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে দেহ আনতে এবার পচন ধরতে শুরু করেছে। এই অবস্থায় দেহ সংরক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কিন্তু কি এই embalming ব্যবস্থা?

দেহ সংরক্ষিত রাখার ক্ষেত্রে Embalming একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা। এই ব্যবস্থার মাধ্যমে মৃত ব্যক্তির দেহে এক ধরনের রাসায়ানিক ব্যবহার করা হয়। যাতে কিছুদিনের জন্যে হলেও দেহটিকে সংরক্ষণ করা সম্ভব হয়। এই ব্যবস্থার মাধ্যমে দেহে পচন অনেকটাই ধীরে হয়।

যদিও এহেন প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই প্রচলিত রয়েছে। অনেক ক্ষেত্রে এর ধরণ বদলেছে। তবে সৎকারের সময় যাতে দেহ সামনে আনা যায় সেই কারনেই এমন রাসায়ানিকের ব্যবহার। যদি কোনও কারনে দেহ সৎকার করতে অনেক দেরী হয় সেক্ষেত্রে এই ব্যবস্থা অনেকটাই সুবিধা দেয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

তবে বিভিন্ন সময়ে রাজ্যের আইন অনুযায়ী embalming ব্যবস্থা পরিবর্তন হয়। তবে সাধারণত দেহকে অন্যত্র নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা থাকে তাহলে embalming ব্যবস্থা বাধ্যতামুলক হয়। শুধু তাই নয়, দেহ যদি এক সপ্তাহ কিংবা তার বেশি সময় রাখতে হয় তাহলেও এই ব্যবস্থার প্রয়োজন হয়।

আর সেটাই ওডিশা সরকারের তরফে করা হচ্ছে। অন্যদিকে বিশেষ কনটেনার আনা হচ্ছে ওডিশা সরকারের তরফে। পারাদ্বীপ থেকে বিশেষ এই কনটেনার আনা হচ্ছে ভুবনেশ্বর এইমসে।

Embalming ব্যবস্থা আসলে কি

ওডিশা টিভি'তে প্রকাশিত খবর অনুযায়ী, দুর্ঘটনায় এত মৃতদেহ রাখার মতো পরিকাঠামো রাজ্যের কোনও হাসপাতালেই নেই। আর তাই বিশেষ প্রযুক্তিতে তৈরি কনটেনার আনা হচ্ছে। যেখানে অন্তত ৩০ থেকে ৪০ টি দেহ সংরক্ষণ করা সম্ভব বলেই জানানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার ওডিশায় ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনা। অনেকগুলি দিন কেটে গিয়েছে। এই অবস্থায় দেহগুলি সংরক্ষণ বড় চ্যালেঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+