গত ১০ বছরে আড়াই লক্ষের বেশি মানুষের মৃত্যু রেল দুর্ঘটনায়! তৃতীয়স্থানে পশ্চিমবঙ্গ
গত শুক্রবার সন্ধেয় ওড়িশার বাহানাগা বাজার স্টেশনে তিনটি ট্রেনের সংঘর্ষে ২৭৫ জনের মৃত্যু (ওড়িশা সরকারের রিপোর্ট) এবং প্রায় বারোশো জন আহত হয়েছিলেন। এই রেল দুর্ঘটনাকে ভারতের বড় রেল দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম বলে গণ্য করা হচ্ছে। এই দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু হয়েছে, তার থেকে অনেক বেশি মৃত্যু হয় সাধারণ দুর্ঘটনায়।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) রেকর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১০ বছরে আড়াই লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনায়। এই মৃত্যুর বেশিরভাগই ট্রেন থেকে পড়ে যাওয়া বা ট্রেনের ধাক্কায় বলেই জানান দিচ্ছে রেকর্ড।

এনসিআরবির তরফে রেল দুর্ঘটনায় মৃত্যুকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ট্রেন থেকে পড়ে যাওয়া, রেললাইনে চলা মানুষকে ধাক্কা, লাইনচ্যুত, সংঘর্ষ, বিস্ফোরণ কিংবা আগুনের মতো ঘটনা। এছাড়াও অন্য আরও কারণও রয়েছে।
এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, রেল দুর্ঘটনায় ২০১১ সালে ২৫,৮৭২, ২০১২ সালে ২৭০০০, ২০১৩ সালে ২৭৭৬৫, ২০১৪ সালে ২৫০০০ জনের মৃত্যু হয়েছে। তবে ২০১৭ সাল থেকে এই গ্রাফ অনেকটাই নিচে নেমেছে। ২০১৯-এ মৃত্যুর সংখ্যাটা ছিল ২৪,৬১৯।

২০২০-তে কোভিডের কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল কিংবা খুবই অনিয়মিত ছিল। সেই বছরে রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১১,৯৬৮ জনের। ২০২১-এ সংখ্যাটা বেড়ে হয় ১৬৪৩১। তবে এই সংখ্যার মধ্যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১১,০৩৬ জনের। অন্যান্য কারণে ৫২৮৭ জনের মৃত্যু হয়েছিল।
তুলনামূলকভাবে ২০২১-এ সংঘর্ষে ৮৬ জনের মৃত্যু হয়েছিল। লাইনচ্যুত হওয়ার কারণে ২২ জনের মৃত্যু হয়েছিল। ওই বছরে আগুন কিংবা বিস্ফোরণে কেউ মারা যায়নি। ২০১৭-২১- পাঁচ বছরের মৃত্যুর সংখ্যা প্রায় একলক্ষ। ৭১ হাজারের বেশি মৃত্যু ট্রেন থেকে পড়ে কিংবা ট্রেনের ধাক্কায়। তুলনায় ২৯৩ ও ৪৪৬ জনের মৃত্যু হয় লাইনচ্যুত ও সংঘর্ষের কারণে।

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রেল দুর্ঘটনায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ২০১৭ থেকে ২১ সালেৈর মধ্যে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা প্রায় ১৭ হাজার। এরপরেই রয়েছে উত্তর প্রদেশ ১৩,০৭৪ এবং পশ্চিমবঙ্গ ১১৯৬৭। শুক্রবার ভয়াবহ রেল দুর্ঘটনার রাজ্য ওড়িশায় সেই সংখ্যাটা মাত্র ১৮৪৫।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications