Odisha Train Accident: রাতেও দুর্ঘটনাস্থলে বসে প্রযুক্তিবিদ অশ্বিনী বৈষ্ণব! সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল
একদিকে যখন বিরোধী নেতারা ওড়িশায় রেল দুর্ঘটনার জন্য রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন, সেই সময় বিজেপি নেতারা রেলমন্ত্রীর কাজের প্রশংসা করেছেন। তাঁরা সংকটের সময় মন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেছেন। কেননা তিনি শনিবার থেকে টানা দুর্ঘটনাস্থলেও পড়ে রয়েছেন।
শনিবারই রেল দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে উঠে এসেছিল সিগন্যালিং ব্যবস্থার ত্রুটির কথা। আর এদিন রেলমন্ত্রী জানিয়েছেন ইলেকট্রনিক ইন্টারলকিং-এ পরিবর্তনের কারণেই এই দুর্ঘটনা। তবে কমিশনার অফ রেলওয়ে সেফটি সেদিনের দুর্ঘটনা নিয়ে এখনও কোনও রিপোর্ট জমা দেয়নি। তাই নাশকতার কারণে দুর্ঘটনা কিনা তাও জানা যায়নি।

শনিবার সকালেই দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন রেলমন্ত্রী। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি। এছাড়াও তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মন্তব্যের সঙ্গে তাঁর রাজনৈতিক তর্কে যাওয়ার সময় এটা নয় বলেও জানিয়েছিলেন তিনি।
তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রীর পদত্যাগের যে দাবি করেছেন, তা নিয়ে বিজেপি নেতারা পাল্টা প্রশ্ন করেছেন, জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি পদত্যাগ করেছিলেন। রেলমন্ত্রীর পদত্যাগের দাবি বাড়তে থাকায় মন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতারা।
ইতিমধ্যেই রেলমন্ত্রীর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে রেলমন্ত্রী ট্রেনের ধ্বংসপ্রাপ্ত অংশের নিচে ঢুকে গিয়েছেন। অন্যদিকে রেলমন্ত্রীকে দেখা গিয়েছে রাতে ঘটনাস্থলে রেলের আধিকারিকদের সঙ্গে বসে উদ্ধার অভিযানের পরে ট্র্যাক পুনরুদ্ধারের কাজের তদারকি করছেন।
Opposition parties demand the resignation of Sh @AshwiniVaishnaw ji, Railway Minister.
— Amar Prasad Reddy (@amarprasadreddy) June 4, 2023
But the people of India want him to continue and speed up the rescue mission.
We are very much sure that the culprits will be sent to jail.
pic.twitter.com/H2D4FZufaf
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে বলেছিলেন মৃত্যুর সংখ্যাটা ৫০০ হতে পারে। কেননা তখনও তিনটি কামরা উদ্ধারের কাজ বাকি ছিল বলে দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর পাশে দাঁড়িয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, উদ্ধার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিও খারিজ করে দিয়েছিলেন।
It has been 25 hours since the Odisha Train Accident, and Railway Minister Ashwini Vaishnaw Ji is still on-site at Balasore, overseeing the restoration process.
— P C Mohan (@PCMohanMP) June 3, 2023
The Modi government tirelessly serves the people around the clock. pic.twitter.com/M89BP8qx2Q
ভারত সরকারের মন্ত্রী হওয়ার আগে অশ্বিনী বৈষ্ণবের দুই পরিচয় রয়েছে। তিনি আইএএস অফিসার হিসেবে দীর্ঘদিন ওড়িশায় কাজ করেছেন। অন্যদিকে তার আগে তিনি আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পেয়েছেন। যে কারণে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তিনি আলাদা গুরুত্ব পেয়েছেন।












Click it and Unblock the Notifications