Coromandel Express Accident: আবার সেই অভিশপ্ত স্টেশন পার করল করমণ্ডল
এখনও দগদগে সেই ক্ষত। সেই ভয়-আতঙ্ক বুকে চেপেই ফের সেই পথে ছুটল করমণ্ডল এক্সপ্রেস। মঙ্গলবার রাতে ডাউন করমণ্ডল এক্সপ্রেস ছুটল সেই একই লাইনে। আজ বুধবার আপ লাইনে ছুটবে করমণ্ডল এক্সপ্রেস। প্রায় ৫ দিন পর ফের করমণ্ডল এক্সপ্রেস যাত্রা করছে সেই একই লাইনে।
গত শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় করমণ্ডল এক্সপ্রেস। তাতে কমপক্ষে ২৯০ জনের মৃত্যু হয়েছে। যদিও দুর্ঘটনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছিল সোমবার সকাল থেকেই। কিন্তু করমণ্ডল এক্সপ্রেস যায়নি। দুর্ঘটনার ৫ দিন পর ডাউন করমণ্ডল এক্সপ্রেস আবার চলল সেই লাইনেই। আজ বুধবার আবার আপ লাইনে চলবে করমণ্ডল এক্সপ্রেস।

গত শুক্রবার রাতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। একটি মালগাড়ির পিছনে প্রথম করমণ্ডল এক্সপ্রেস ধাক্কা তারপরেই মালগাড়িটি পাশের যশোবন্তপুর এক্সপ্রেসে গিয়ে ধাক্কা মারে। মুহুর্তে বদলে যায় ওড়িশার বাহানাগা বাজার স্টেশনের ছবিটি। কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকশো মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন।

এখনও পর্যন্ত ২৯০ জনের বেশি মারা গিয়েছে ন এই ট্রেন দুর্ঘটনায়। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। তাঁদের সু চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অনেকের মৃতদেহ এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়নি। সেই দেহগুলিকে সংরক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার কারণ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। কীভাবে কেন দুর্ঘটনা তা জানতে সিবিআই তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ হয়েছে। তিন দিনের মধ্যে সেই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিেজ দাঁড়িয়ে থেকে পুরো কাজ পরিচালনা করেছেন। তিনদিন ধরে দুর্ঘটনাস্থলেই পড়েিছলেন তিনি। রবিবার রাতেই প্রথম মালগাড়ির চাকা গড়ায় সেই লাইনে। সোমবার সকাল থেকে চলতে শুরু করেছিল লোকাল ট্রেন। তারপরেই সেই পথেই ছোটে বন্দে ভারত এক্সপ্রেস। তবে করমণ্ডল এক্সপ্রেস প্রথম চলল মঙ্গলবার রাতে। বুধবার সকালে ফের হাওড়া স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। এবং সেই পথেই ছুটবে।












Click it and Unblock the Notifications