আজ থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে করোনা টিকার প্রিকশনারি ডোজ, জেনে নিন বিস্তারিত

আজ থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে করোনা টিকার প্রিকশনারি ডোজ, জেনে নিন বিস্তারিত

আজ থেকে গোটা দেশে শুরু হচ্ছে ৬০ বছরের উর্ধ্বে সকলের করোনা ভ্যাকসিনের প্রিকশনারি ডোজ। গত ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন সেকথা। সেই নির্দেশ মেনেই আজ থেকে শুরু হচ্ছে প্রিকশনারি ডোজের টিকাকরণ। কোউইন অ্যাপের মাধ্যমে যাঁরা রেজিস্ট্রেশন করেছেন তাঁদেরই করোনা টিকা দেওয়া হবে প্রথম দিনে। আজ থেকে আবার বুস্টার ডোজের পোর্টাও চালু করেছে কলকাতা পুরসভা।

জেনে নিন বিস্তারিত

করোনা টিকার বুস্টার ডোজ বা প্রিকশন ডোজ নিতে হলে আগে থেকে সেই পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। কলকাতার সব টিকাকেন্দ্রে এই ডোজ পাওয়া যাবে। তবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ ফ্রন্টলাইন ওয়ার্কার্স এবং ষাটোর্ধ্বরা এই ডোজ পাবেন। আগে যে ভ্যাকসিন সকলে পেয়েছেন, বুস্টার ডোজের ক্ষেত্রেও সেই ভ্যাকসিনের ডোজই পাওয়া যাবে।

রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথমবার ভ্যাকসিন নেওয়ার সময় যেভাবে নাম নথিভুক্ত করতে হয়েছিল এবারও সেভাবেই নাম নথিভুক্ত করতে হবে। করোনা টিকার সেকেন্ড ডোজ নেওয়ার ২৭৫ দিন হয়ে গিলেই বুস্টার ডোজ নেওয়া যাবে। বুস্টার ডোজ নিতে যেতে হলে আইডি প্রুফ। আধার কার্ড এবং করোনা টিকার দ্বিতীয় ডোজের ভ্যাকসিনেশন সার্টিফিকেট ও স্বাস্থ্য দফতরের তরফে পাঠানো মেসেজ সঙ্গে আনতে হবে।

রাজ্যের কাছে ইতিমধ্যেই কোভ্যাকসিন, কোভিশিল্ড মিলিয়ে প্রায় দেড় কোটি ভ্যাকসিন রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আগে যিনি যে ভ্যাকসিনের ডোজ পেয়েছেন এবারও সেটাই ভ্যাকসিনের বুস্টারডোজই পাবেন তাঁরা। গত ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা সংক্রমণের থার্ড ওয়েভ মোকাবিলা ষাটোর্ধ্বদের করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই মতই কাজ শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। এদিকে করোনা সংক্রমণের থার্ড ওয়েভ ভয়াবহ আকার নিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ১.৮ লক্ষ মানুষ। আজ ফের ৫ রাজ্যের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+