৬৪ লক্ষ টাকার চোরাই সোনা উদ্ধার করতে পাঁচ হাজার কিমি রাস্তা অতিক্রম পুলিশের
৬৪ লক্ষ টাকার চোরাই সোনা উদ্ধার করতে পাঁচ হাজার কিমি রাস্তা অতিক্রম পুলিশের
চুরি যাওয়া সোনা উদ্ধার করতে পুলিশ পাঁচ হাজার কিমি রাস্তা পাড়ি দিচ্ছে। জানা গিয়েছে, ১২ সদস্যের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চ (সিসিবি) পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা ট্রেনে মোট পাঁচ হাজার কিমি রাস্তা শুধুমাত্র চোরাই সোনা উদ্ধার করতে যাচ্ছে। সঙ্গে রয়েছে তিন চোর। বেঙ্গালুরু থেকে ৬৪ লক্ষ টাকার ১.৬ কেজি সোনা চুরি হয়ে যায়। পুলিশ জানিয়েছে, এই চক্রটি ২০১৫ সাল থেকেই বেঙ্গালুরুতে সক্রিয় ছিল। কিন্তু পুলিশের হাতে এই প্রথম ধরা পড়ল।

কিভাবে চুরি করত চোরেরা
ধৃতদের নাম অনন্তকুমার, রমেশ চন্দ্র, বিশ্বজিত মল্লিক এবং দুলাল সিং। এরা প্রত্যেকেই ওড়িশার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, অনন্তকুমার, বিশ্বজিত ও রমেশ বেঙ্গালুরুতে কাজের সন্ধানে আসে। এখানে তারা বাড়িতে পরিচারকের কাজ বা রান্নার কাজ করতে শুরু করে এবং শহরের তালাবন্ধ বাড়িগুলি সনাক্ত করতে থাকে। চুরি করার পর তারা চাকরি ছেড়ে দিয়ে কলকাতার ট্রেন ধরে এখানে এসে চোরাই জিনিসগুলি দুলালের হাতে দিয়ে দিত। কলকাতায় দুলাল সেগুলি দালালদের কাছে বিক্রি করে তার ভাগ রেখে বাকিটা তিনজনের মধ্যে ভাগ করে দিত। অভিযুক্তরা এই অর্থ দিয়ে বিলাসবহুল জীবন কাটাত। যখনই টাকা ফুরিয়ে আসত তখনই তারা বেঙ্গালুরুতে পাড়ি দিত এবং আবারও একইভাবে চুরি করত।

পর্দা ফাঁস হল অপরাধের
সম্প্রতি পুলিশের হাতে অনন্তকুমার ধরা পড়ে। যে বিদ্যারানপুরা পুলিশের নজরে অনেকদিন ধরেই ছিল। হেফাজতে থাকার সময়ই অনন্তকুমার তার চক্র ও কিভাবে চুরি করত তার বর্ণনা দেয়। শীগ্রই রমেশ এবং বিশ্বজিতও পুলিশের হাতে ধরা পড়ে যায়। সিসিবি অভিযুক্তদের সঙ্গে নিয়ে পশ্চিমবঙ্গে আসে এবং ছোট ছোট শহরের বিভিন্ন দোকানে ঘোরে। এইসব দোকানগুলিতেই অভিযুক্তরা চুরি সোনা বিক্রি করে।

পুলিশের যাত্রা
এক তদন্তকারী অফিসার বলেন, ‘আমরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ও ওড়িশা মিলিয়ে ১০০০ কিমি রাস্তা অতিক্রম করেছি, শুধুমাত্র সোনা উদ্ধারের জন্য। অবিযুক্তরা সব সময় ট্রেনে করে যাতায়াত করত এবং কখনই পুলিশের নজরে পড়েনি। একমাত্র অনন্তকুমার ছাড়া। এরা দেশের বিভিন্ন জায়গায় সফর করত এবং থাকত, কিন্তু চুরি করার জন্য বেঙ্গালুরুতেই আসত।' সিসিবি পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আর কোনও চক্র জড়িত কিনা তা অভিযুক্তদের জেরা করেই জানা যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications