পুলিশ থানায় হতে পারে বিস্ফোরণ, রাজধানীর ২০০টি থানায় সতর্কতা জারি

পুলিশ থানায় হতে পারে বিস্ফোরণ, রাজধানীর ২০০টি থানায় সতর্কতা জারি

পুলিশ থানার মধ্যে নাশকতা হওয়ার সম্ভাবনা। গোয়েন্দাদের কাছে এই রিপোর্ট আসার পরই দিল্লির ২০০টি পুলিশ থানায় কড়া সতর্কতা জারি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, রাজধানীর পুলিশ থানা এবং পুলিশ আবাসগুলিতে জঙ্গিরা আত্মঘাতী বা সরাসরি বিস্ফোরণ ঘটাতে পারে। পাঁচদিন আগে এই তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে।

পুলিশ থানায় হতে পারে বিস্ফোরণ, রাজধানীর ২০০টি থানায় সতর্কতা জারি


গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, জঙ্গি বিস্ফোরণ ভর্তি গাড়ি নিয়ে বা পায়ে হেঁটে পুলিশ থানার মধ্যে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে। হামলার সময় তারা পুলিশ বা সেনার পোশাকে থাকতে পারে বলেও সর্তক করা হয়েছে। গোয়েন্দাদের কাছ থেকে এই তথ্য পাওয়ার পরই পুলিশ থানাগুলিতে সতর্কতা জারি হয়েছে। পুলিশের পক্ষ থেকে সব থানার পুলিশদের সতর্ক থাকতে বলা হয়। প্রত্যেকটি প্রবেশ এবং প্রস্থানের ওপর খুব কাছ থেকে নজরদারি চালানো হচ্ছে।

থানার ঢোকার মুখের সুরক্ষাও বাড়িয়ে দেওয়া হয়েছে। যথাযথ পরিচয়পত্র ছাড়া কোনও গাড়ি থানা চত্ত্বরের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। চলতি মাসের গোড়ার দিকে দিল্লি পুলিশের কাছে কেন্দ্রীয় সংস্থা খবর পাঠায় যে জঙ্গিরা বিস্ফোরক নিয়ে রাজধানীতে ঢুকে পড়েছে এবং উৎসবের মরশুমেই তারা নাশকতা চালাতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+