সিসিটিভি ফুটেজে জঙ্গি-আতঙ্ক! বেঙ্গালুরু মেট্রো স্টেশনে সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা

বেঙ্গালুরুর মেট্রো স্টেশনে সন্দেহভাজন ব্যক্তির ঘোরাফেরায় আতঙ্ক ছড়িয়েছে। সোমবার রাতে সিসিটিভি ফুটেজে এই ছবি ধরা পড়ার পর থেকে পুলিশ নিরাপত্তা বাড়িয়েছে।

বেঙ্গালুরুর মেট্রো স্টেশনে সন্দেহভাজন ব্যক্তির ঘোরাফেরায় আতঙ্ক ছড়িয়েছে। সোমবার রাতে সিসিটিভি ফুটেজে এই ছবি ধরা পড়ার পর থেকে পুলিশ নিরাপত্তা বাড়িয়েছে। নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটক করার পর মেটাল ডিটেক্টরে বিপ শব্দ শুনতে পাওয়া যায়। তাতেই সন্দেহ আরও বাড়ে। সিসিটিভি ক্যামেরায় রেকর্ডগুলি খতিয়ে দেখা হচ্ছে।

সিসিটিভি ফুটেজে জঙ্গি-আতঙ্ক! বেঙ্গালুরুতে সন্দেহভাজন

এই ঘটনার তদন্তে বেসরকারি নিরাপত্তা সংস্থা বেঙ্গলুরু পুলিশের হাতে সেই সিসিটিভি ফুটেজের রেকর্ডগুলি তুলে দিয়েছে। শহরে নিরাপত্তার বেষ্টনী এরপর থেকেই জোরদার করেছে পুলিশ প্রশাসন। সতর্কতা জারি করা হয়েছে বেঙ্গালুরুতে। তবে একইসঙ্গে জানানো হয়েছে, আতঙ্কের কিছু নেই। সিটিসিভি ফুটেজটি শহরের সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে।

একইসঙ্গে দেশের সমস্ত প্রধান শহরকেই সাবধান করে দেওয়া হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে। শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের পর থেকেই স্বাভাবিক ভাবেই আতঙ্কিত মানুষজন। তারপর সন্দেহভাজন ব্যক্তির ঘোরাফেরা আরও সন্দিগ্ধ করে তুলেছে। শ্রীলঙ্কায় বিস্ফোরণের পর থেকেই দক্ষিণ ভারতের শহরগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+