প্রেম করলেও বিয়ে করব না, এই ভাবনায় প্রেমিকার ওপর এই নারকীয় অত্যাচার চালাল যুবক

বন্ধুদের সাথে ষড়যন্ত্র করে জলন্ধরের হরপ্রীত সিং হ্যাপি তাঁর প্রেমিকার ধর্ষণ ঘটায়। ঘটনায় হ্যাপিকে গ্রেফতার করা হয়েছে।

প্রেমিকার সঙ্গে প্রেম করা যেতে পারে, কিন্তু বিয়ে নয়। এই মানসিকতার বশবর্তী হয়ে প্রেমিকাকে ধর্ষণের ফাঁদ পাতে যুবক। বন্ধুদের সাথে ষড়যন্ত্র করে জলন্ধরের হরপ্রীত সিং হ্যাপি তাঁর প্রেমিকার ধর্ষণ ঘটায়। ঘটনায় হ্যাপিকে গ্রেফতার করা হয়েছে।

১৯ বছর বয়সী হরপ্রীত সিং হ্যাপি কলেজ-সহপাঠিনীর সঙ্গে প্রেম হয়। প্রেমে গভীর হতে থাকলে, দুজনে ঠিক করে যে তারা বিয়ে করবে। এরপর হরপ্রীত তার বাড়ির লোকজনরে সঙ্গে ওই সহপাঠিনীর দেখা করাবে বলে আশ্বাস দেয়। ওই যুবতী অভিযোগ করেছেন যে , রাত সাড়ে দশটা নাগাদ হরপ্রীত ফোন করে বলে, বাবা মার সঙ্গে দেখা করানোর জন্য ওই যুবতীকে বাড়ি নিয়ে যেতে চান হরপ্রীত। তাই তিনি যেন বাড়ির বাইরে আসেন।

প্রেম করলেও বিয়ে করব না, এই ভাবনায় প্রেমিকার ওপর এই নারকীয় অত্যাচার চালাল যুবক


তারপর বাইকে ওই যুবতীকে চড়িয়ে নিয়ে একটি বাজারের সামনে দাঁড় করিয়ে দেয় হরপ্রীত। হরপ্রীত জানায়, যুবতী যেন সেখানেই দাঁড়িয়ে থাকে কারণ হরপ্রীত নিজের বাবা মাকে সেখানে নিয়ে আসার জন্য যাচ্ছে। তারপর হরপ্রীতের দউই বন্ধু এসে যুবতীকে বলে, হারপ্রীত তাঁকে নিজের বাড়িতে ডেকেছে। তাই ওই যুবতীকে নিয়ে যেতে এসেছে তারা। এজন্য তাদের বাইকে উঠতে বলা হয় যুবতীকে। কিন্তু হরপ্রীতের বাড়ির জায়গায় , ওই দুই ব্যাক্তি যুবতীকে এক চাষের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। জানা গিয়েছে, হরপ্রীতের উদ্দেশ্য ছিল যে , তার প্রেমিকা যদি ধর্ষিতা হিসাবে প্রতিপন্ন হয়, তাহলে আর তাঁকে বিয়ে করতে হবে না হরপ্রীতকে। ফলে বিয়ের হাত থেকে মুক্তি পাবেন হরপ্রীত।

এদিকে , ঘটনার পর থেকেই ফেরার হরপ্রীতের দুই অভিযুক্ত বন্ধু। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুই ধর্ষককে খুব তাড়াতাড়িই গ্রেফতার করা হবে বলে দাবি পুলিশের। এদিকে ধর্ষণের ষড়যন্ত্র করার জন্য হরপ্রীতকে গ্রেফতার করে , তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+