Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

থানার মধ্যেই ৬ বছরের বালিকাকে ধর্ষণের চেষ্টা পুলিশের

পুলিশ স্টেশনের মধ্যেই ছয় বছর বয়সী এক বালিকাকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে সাসপেন্ড করা হল এক পুলিশ কর্মীকে।

উত্তরপ্রদেশের রামপুর এলাকায় পুলিশ স্টেশনের মধ্যেই ছয় বছর বয়সী এক বালিকাকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে সাসপেন্ড করা হল এক পুলিশ কর্মীকে।

থানার মধ্যেই ৬ বছরের বালিকাকে ধর্ষণের চেষ্টা পুলিশের

স্থানীয় কেমরি পুলিশ স্টেশনে ঘটনাটি ঘটেছে। মেয়েটিকে যৌন নির্যাতন করায় সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত পুলিশকর্মীকে। প্রাথমিক তদন্তের পর জানানো হয়েছে, এই অপরাধ ঘটানোর সময়ে অপ্রকৃতস্থ ছিল পুলিশকর্মীটি।

একজন কর্তব্যরত পুলিশকর্মী কীভাবে অপ্রকৃতস্থ থাকতে পারে ও কাজের সময়ে কীভাবে ধর্ষণের চেষ্টার মতো ঘৃণ্য কাজ ঘটাতে পারে তা নিয়ে পুলিশমহলে শোরগোল পড়ে গিয়েছে।

উত্তরপ্রদেশ বড় রাজ্য হওয়ায় সেখানে এমনিতেই অপরাধের ঘটনা অনেক বেশি হয়। তার উপরে পুলিশকর্মীর এহেন আচরণে প্রশাসনের উপর থেকে ভরসা উঠে যেতে বাধ্য। নতুন যোগী আদিত্যনাথের সরকার উত্তরপ্রদেশে শান্তি ও আইনশৃঙ্খলা ফেরাতে চূড়ান্তভাবে ব্যর্থ বলে বিরোধীরা তোপ দেগেছে।

ঘটনা হল, শুধু উত্তরপ্রদেশ নয়, শিশু ও মহিলাদের উপরে যৌন নির্যাতনের ঘটনা সারা দেশেই ক্রমবর্ধমান। তার উপরে রক্ষকই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হলে আমজনতা স্বাভাবিকভাবেই অসহায় বোধ করবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+