প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের গিয়ে আত্মঘাতী পুলিশকর্মী, হুলুস্থুল পাঞ্জাবে

পাঞ্জাবে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। চুয়াল্লিশ বছর বয়সী পুলিশ কনস্টেবল নিজেকে গুলি করে আত্মঘাতী হলেন।

ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবস পালিত হল সারা দেশে। বিভিন্ন রাজ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে মানুষ প্রজাতন্ত্র দিবস পালন করেছেন। তার মাঝেই পাঞ্জাবে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। চুয়াল্লিশ বছর বয়সী পুলিশ কনস্টেবল নিজেকে গুলি করে আত্মঘাতী হলেন।

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের গিয়ে আত্মঘাতী পুলিশকর্মী

ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের লুধিয়ানা থেকে ৪৫ কিলোমিটার দূরে জাগরাঁওয়ে। সেখানকার একটি মাধ্যমিক স্কুলে সকালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে গিয়ে নিজের একে-৪৭ রাইফেল দিয়ে গুলি করে কনস্টেবল আত্মঘাতী হন।

কনস্টেবলের নাম মঞ্জিত সিং। তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ সূত্রে খবর, পারিবারিক অশান্তি নিয়ে মঞ্জিত ভুগছিলেন। সেই ঘটনাতেই এই মর্মান্তিক পরিণতি হয়েছে।

যদিও পুলিশ নিয়ম মেনে ঘটনার তদন্তে নেমেছে। ফাইনাল রিপোর্ট পরে জানানো হবে। নিহত কনস্টেবলের দেহ ময়নাতদন্তের জন্য সিভিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+