প্রসবের পর হাসপাতালের ICU-তেই ধর্ষিতা পুলিশ-পত্নী
চণ্ডীগড়, ১৪ ফেব্রুয়ারি : একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে থাকাকালীন ধর্ষিতা হলেন এক পুলিশ অফিসারের স্ত্রী। সন্তান প্রসবের পর শারীরিক অবস্থার উন্নতির জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয় তাঁকে। আর সেখানেই লালসার শিকার হন মহিলা। ঘটনাটি ঘটেছে হরিয়ানার ঝাঁঝড় জেলায়। [সংশোধনাগার থেকে মুক্তি পেয়েই ফের ধর্ষকের ভূমিকায় কিশোর!]
এই ঘটনার তদন্তে নেমে ডিএসপি সুরেশ কুমার জানিয়েছেন, শনিবার রাত ১ টা নাগাদ অস্ত্রোপচার করে সন্তান প্রসব করানো হয় ওই মহিলার। এরপর রাত ৩টে ২০ মিনিট নাগাদ তাঁকে ICU-তে সরানো হয়। সেখানে এক ব্যক্তি ডাক্তারের পোশাকে ঢোকে। [চিকিৎসাধীন ধর্ষিতা কিশোরীকে হাসপাতালেই ফের ধর্ষণ]

পুলিশের কথায়, পরিস্থিতি সন্দেহজনক মনে হওয়ায় চেঁচাতে শুরু করেন মহিলা। এরপরই লোকটি সেখান থেকে চলে যায়। [২৮ দিনের শিশুও রক্ষা পেল না ধর্ষকের হাত থেকে !]
সেখান থেকে যাওয়ার পর ফের ওই রাস্তারই অন্য একটি হাসপাতালে ঢোকে সে। সেখানে আবার ডাক্তার সেজে অন্য এক মহিলা রোগীর কাছে যায় সে। ওই মহিলার গায়ে হাত দিতে শুরু করলে সতর্ক হয়ে যান মহিলা। এবং চেঁচাতে শুরু করেন। কেউ আসার আগেই পালিয়ে যায় ওই ব্যক্তি।
হাসপাতালের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে ওই ব্যক্তি। যদিও মুখে ঢাকা দেওয়া থাকায় পুলিশ এখনও ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। [নকল যৌনাঙ্গ লাগিয়ে এক মহিলার সঙ্গে টানা দশবার সঙ্গম এক মহিলারই!]












Click it and Unblock the Notifications