পাক অধিকৃত কাশ্মীরের ২ কিশোরী উদ্ধার, সন্দেহজনক জঙ্গি হামলায় আহত ২
ভারতে প্রবেশ ২ জন কিশোরী
পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ২ কিশোরী জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরের নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতের গা ঘেঁষে চলে এসেছে। এই ঘটনাটি ঘটেছে রবিবার।

সেনার পক্ষ থেকে জানা গিয়েছে, উভয় কিশোরীকে পাক অধিকৃত কাশ্মীরের আব্বাসপুরের বাসিন্দা হিসাবে চিহ্নিত করা গিয়েছে। নিয়ন্ত্রণরেখায় মোতায়েন করা ভারতীয় সেনারা সনাক্ত করেছে কোন পথ দিয়ে কিশোরীরা এসেছে এবং তাদের ফেরত দেওয়ার প্রচেষ্টা চলছে। প্রসঙ্গত, নিয়ন্ত্রণরেখা দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ আগে হলেও এ ধরনের ঘটনা কোনওদিন ঘটেছে বলে মনে হচ্ছে না। এর পেছনে অন্য কোনও অভিসন্ধি কাজ করছে কিনা তাও দেখা হচ্ছে।
অন্যদিকে, জম্মু-কাশ্মীরের শ্রীনগরের ওল্ড সিটি এলাকায় পুলিশের চেকপোস্টে সন্দেহজনক জঙ্গির প্রকাশ্যে গুলি চালনার ঘটনায় আহত হয়েছে পুলিশ ও এক নাগরিক। সরকারিভাবে জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে ওল্ড সিটি এলাকার সাজগারিপোরা এলাকায়, যেখানে পুলিশ চেকপয়েন্ট তৈরি করেছে। শ্রীনগরের এসপি হাসিব মুঘল বলেন, 'পুলিশ কনস্টেবল এবং একজন নাগরিক আহত হয়েছেন, যখন চেকপোস্টে এক সন্দেহভাজন জঙ্গি গুলি চালায়।' আহতদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। তাঁদের অবস্থা এখন স্থিতিশীল। পুলিশের আধিকারিক জানিয়েছেন এলাকাটি দ্রুত ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে।
এই ঘটনার ২দিন আগে শুক্রবার অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ হামলা চালায় দক্ষিণ কাশ্মীরের জেলা উন্নয়ন কাউন্সিল প্রার্থীর ওপর। সেই সময় কোকেরনাগ এলাকায় জম্মু-কাশ্মীরের তৃতীয় পর্যায়ের ভোট চলছিল। গতমাসের গোড়ার দিকে জৈশ-ই-মহম্মদের জঙ্গি, সুড়ঙ্গের মাধ্যমে পাকিস্তান থেকে জম্মু-কাশ্মীরে প্রবেশ করে, তাদের ১৯ নভেম্বর নাগরোটায় বান টোল প্লাজায় এনকাউন্টারে খতম করে দেওয়া হয়। কাশ্মীরে যে ট্রাকে করে তারা প্রবেশ করছিল সেই ট্রাকের মধ্যেই তাদের এনকাউন্টার করা হয়।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications