'চোখে একেবারে কালশিটে পড়ে গিয়েছিল', সুশান্তের মৃত্যু নিয়ে ফের বোমা ফাটালেন মর্গের কর্মী
তাঁর মন্তব্যে নতুন করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে আলোড়ন! কে খুন করল তাঁকে? তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আর এর মধ্যেই ফের একবার বোমা ফাটালেন রূপকুমার শাহ। যিনি কিনা সুশান্তের ময়নাতদন্তের সময় ঘটনাস্থলেই উ
তাঁর মন্তব্যে নতুন করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে আলোড়ন! কে খুন করল তাঁকে? তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আর এর মধ্যেই ফের একবার বোমা ফাটালেন রূপকুমার শাহ। যিনি কিনা সুশান্তের ময়নাতদন্তের সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।
আরও এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রূপ জানিয়েছেন, রাজপুতের চোখে কালশিটের দাগ ছিল। কেউ জোরে ঘুষি মারলে যেমন হয় ঠিক তেমন কালশিটে দাগ ছিল বলে চাঞ্চল্যকর দাবি ওই কর্মীর।

সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি।
সোমবার এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মী জানিয়ে ছিলেন, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেননি। একেবারে ঠান্ডা মাথাতে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ওই কর্মী জানান, ময়নাতদন্তের সময় সুশান্তের দেহে থাকা জামা খুলতেই শরীরে স্পষ্ট ছিল একাধিক দাগ। এমনকি গলা এবং ঘাড়েও দাগ ছিল বলেও দাবি করেছিলেন রূপ। তাঁর কথায়, বেধড়ক পেটানো হয়েছিল অভিনেতাকে। এমনকি এই বিষয়টি নাকি তৎকালীন আধিকারিকদের জানিয়েছিলেন বলেও দাবি রূপ শাহের।

একাধিক আঘাত ছিল।
আর এহেন মন্তব্য ঘিরেই যাবতীয় বিতর্ক তৈরি হয়েছে। এমনকি সিবিআই তদন্ত নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এর মধ্যেই আজ মঙ্গলবার আরও এক সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দেন রূপ কুমার শাহ। তাঁর দাবি, একাধিক আঘাত ছিল। এমনকি হাড় ভাঙা ছিল বলেও দাবি করেছে সে। এই বিষয়টি সেই সময় আমার উচ্চপদস্থ আধিকারিকদের বারবার বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু কেন কর্ণপাত করেনি বলে অভিযোগ তাঁর। উল্টে আমি যাতে আমার কাজ করি সেই নির্দেশ দেওয়া হয় বলেও বিস্ফোরক অভিযোগ কর্মীর।

ঘাড়ের আঘাতের চিহ্ন ছিল।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রূপ জানান, ঘাড়ের আঘাতের চিহ্ন ছিল। কিন্তু সেই আঘাত কখনই ঝুলে থাকার সময় হয়নি বলে সন্দেহ তাঁর। কিন্তু ২০২০ সালে এই ঘটনা ঘটলেও কেন তিনি এতদিন চুপ করেছিলেন? তাঁর দাবি, তৎকালীন সরকারের উপর আমার বিশ্বাস ছিল না। এমনকি বিষয় ভিত ছিলেন বলেও দাবি করেছেন রূপ। তবে এখন তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত নয় বলেও দাবি ওই কর্মীর। তাঁর স্পষ্ট বার্তা, যে কোনও তদন্তকারী সংস্থাতে আমি আমার বক্তব্য রেকর্ড হিসাবে দিতে পারি। তাঁর মতে, আমি চাই সুশান্ত সিং রাজপুত ন্যায় বিচার পাক।
অন্যদিকে এই বিতর্কের মধ্যে মুখ খুলেছেন সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং। এক সাক্ষাৎকারে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং তাঁর পরিবারকেই দায়ী করেছেন তিনি। একই সঙ্গে রিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কেকে সিং।












Click it and Unblock the Notifications