শুধু মহিলাদের ধর্ষণই নয়, চারশো পুরুষেরও মারাত্মক ক্ষতি করেছে গুরমিত রাম রহিম
শুধু মহিলারাই নন, রাম রহিমের অত্যাচারের হাত থেকে রক্ষা পাননি পুরুষরাও।
দুজন সাধ্বীকে ধর্ষণের অভিযোগে ডেরা সাচা প্রধান গুরমিত রাম রহিমকে দোষী সাব্যস্ত করেছে হরিয়ানার বিশেষ সিবিআই আদালত। তবে এই দুজনই নন, সবমিলিয়ে প্রায় দেড়শো জন মহিলা গুরমিত রাম রহিমের হাতে ধর্ষিতা হয়েছিলেন বলে অভিযোগ ছিল।
সিরসার আশ্রমে গুম্ফার মধ্যে গোপন ঘরে রাম রহিম একের পর এক মহিলাকে নির্বিচারে ধর্ষণ করেছে বলে অভিযোগ। তবে কেউই ভয়ে মুখ খুলতে পারেননি। এভাবে এতজন মহিলাকে নিগ্রহ সহ্য করতে হয়েছে।

তবে শুধু মহিলারাই নন, রাম রহিমের অত্যাচারের হাত থেকে রক্ষা পাননি পুরুষরাও। অভিযোগ প্রায় চারশো পুরুষকে নির্বীজকরণে বাধ্য করেছিল গুরমিত রাম রহিম। এমনটা করা হয়েছিল যাতে তারা ভগবানের কাছাকাছি আসতে পারেন।
সারা বিশ্বে মোট ৫ কোটি ভক্ত রয়েছে গুরমিত রাম রহিমের। সেই ঘটনা ঘটেছিল ২০০০ সাল নাগাদ। তবে এখন সেই পুরুষরা প্রায় পনেরো বছর পরে মুখ খোলেন। তা নিয়ে অভিযোগ জানানো হলেও কোনও লাভ হয়নি। তবে অবশেষে ধর্ষণের মামলায় রাম রহিমের শাস্তি হওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।












Click it and Unblock the Notifications