অযোধ্যা ট্রাস্ট গঠন নিয়ে টানাপোড়েন তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিতর্কিত অডিও ক্লিপ
অযোধ্যার জমি হাতে এসেছে, এবার নিজেদের মধ্যেই বিতণ্ডায় জড়িয়েছেন মহন্তরা।
অযোধ্যার জমি হাতে এসেছে, এবার নিজেদের মধ্যেই বিতণ্ডায় জড়িয়েছেন মহন্তরা। কারা থাকবেন এই ট্রাস্টে এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। রাম জন্মভূমি ন্যাসের প্রধান নিত্যানন্দ দাস এবং যোগী আদিত্যনাথকে এই নিয়ে তীব্র আক্রমণ করেছেন রাম বিলাস বেদান্ত। একটি অডিও ক্লিপে এই দুই ব্যক্তির বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপটি।
ক্লিপটিতে পরমহংস দাস এবং রাম বিলাস বেদান্তর কথোপকথন শোনা গিয়েছে। পরমহংস দাসের সঙ্গে তর্কাতর্কি শোনা গিয়েছে। বিশ্বহিন্দু পরিষদ নেতা যোগী আদিত্যনাথের নাম ট্রাস্টের প্রধান হিসেবে প্রস্তাব করলে তার তীব্র বিরোিধতা করেন পরমহংস দাস এবং রাম বিলাস বেদান্ত। রাম জন্মভূমি ন্যাসের প্রধান নিত্যগোপাল দাসের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন তিনি।

এর আগে নিত্যগোপাল দাস ট্রাস্টের নিয়ন্ত্রণ নিতে চাইছেন অভিযোগ করে পরমহংস দাসের অনুগামীরা বিরোধিতা করেন। এই নিয়ে দুই মহন্তের অনুগামীদের মধ্যে তীব্র গণ্ডগোল তৈরি হয়েছিল।












Click it and Unblock the Notifications