গুজরাত নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর ভোটদান পর্ব নিয়ে নতুন বিতর্ক , ক্ষোভ উগরে দিল কংগ্রেস
গুজরাতের রানিপ কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোটদান পর্ব নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক । কী নিয়ে এই বিতর্ক দেখে নেওয়া যাক।
হাই ভোল্টেজ গুজরাত বিধানসভা নির্বাচনে আজ দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে গুজরাতের রানিপ কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোটদান পর্ব নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক । প্রধানমন্ত্রীর ভোটদানের পর রোড শো করেছেন এমন অভিযোগ তুলে নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। কী নিয়ে এই মূল বিতর্ক দেখে নেওয়া যাক।
|
লাইনে দাঁড়িয়ে ভোটদান মোদীর
আজ সকালেই গুজরাতের রানিপ কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটদান করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি ভোট দিয়ে উপস্থিত জনতার দিকে হাত তুলে অভিবাদন গ্রহণ করেন। আর এই নিয়েই শুরু হয়েছে নয়া বিতর্ক।
|
মোদীর রোড শো
ভোট দিয়ে মোদী বেরোনোর পরই তাঁর গাড়ির সামনের দরজা খুলে জনতার উদ্দেশ হাত নাড়াতে থাকেন তিনি। মোদীকে দেখতে ভিড় হয়ে যায় রাস্তায়। কনভয়ের মধ্যে প্রধানমন্ত্রীর এইরকম যাত্রা ঘিরে, জয়ধ্বনি, ঢোল কড়তাল বাজতে থাকে রাস্তায়। কার্যত তা মোদীর রোড শোয়ের চেহারা নেয়।
|
বিতর্ক
নির্বাচন কমিশনের দেওয়া প্রচারের সময়সীমা পেরিয়ে গেলেও কেন মোদী ভোটের দিন এভাবে রোড শো করেছেন তা নিয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। বিতর্ক ওঠে, ভোটের দিন মোদীর এই ভোট দানের গোটা পর্বটিই বিজেপি-র প্রচার অভিযানের সমান। এনিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ এই ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গ করেছেন মোদী।
|
কংগ্রেসের সাংবাদিক সম্মেলন
মোদীর রোড শো নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেও, কংগ্রেসের অভিযোগের সাপেক্ষে কোনও সদুত্তর দেয়নি নির্বাচন কমিশন। এরপরই রণদীপ সুরজেওয়ালা ও অশোক গেহলোট সংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দেন বিজেপি-র বিরুদ্ধে। তাঁদের অভিয়োগ বিজেপি-র হয়ে কাজ করছে নির্বাচন কমিশন।
|
কংগ্রেসের অভিযোগ
কংগ্রেসের তরফে জানানো হয়েছে বিকেল ৫ টার পর নির্বাতচন কমিশন এঅই অভিযোগ নিয়ে মুখ খুলবে বলে জানিয়েছে। যা নিয়ে সাংবাদিক সম্মেলনে ক্ষোভে ফেটে পড়েন অসোক গেহলোট। তাঁর দাবি নরেন্দ্র মোদীর দল বিজেপি গুজরাত বিধনসভা নির্বাচনে হারবে ভয়েই এই ধরনের রোড শো করে ভোট টানবার চেষ্টা করছে।
Let the media look at the images on the TV screens, search its conscience and reach a conclusion. There has not been a more blatant violation of the code of conduct on polling day.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 14, 2017
মুখ খুললেন পি চিদাম্বরম
ভোট দেওয়ার পর মোদী যেভাবে জনতার মধ্য দিয়ে গাড়ি নিয়ে বেরিয়েছেন, তা রোড শোর সামিল। এমনই দাবি করেছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বারম।
The images on TV will leave no one in doubt that the BJP and PM have conducted a full fledged campaign on polling day. Shocking violation of Rules. EC is sleeping on the job.
— P. Chidambaram (@PChidambaram_IN) December 14, 2017
নির্বাচন কমিশনকে নিয়ে ক্ষুব্ধ চিদাম্বরম
এদিন, টুইটবার্তায় চিদাম্বরম জানতে চান, যেভাবে রোড শো করে মোদী ভোট দিয়ে বেরিয়ে যান, তা নিয়ে কী কিছু বলবে না নির্বাচন কমিশন?












Click it and Unblock the Notifications