রাজ্যসভার ২৫০তম অধিবেশন শুরু হতেই তুমুল বিতর্ক, সৌজন্যে মার্শালদের উর্দি

সোমবার শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। উল্লেখ্য এটি রাজ্যসভার ২৫০তম অধিবেশন। সেই অধিবেশন শুরু হতেই রাজ্য়সভার সদস্যদের জন্য অপেক্ষা করছিল এক চমকের। চমকের কারণ রাজ্যসভার মার্শালদের উর্দি। ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ও পাগড়ি পরিহিত চেনা পোশাকে নয়, সোমবার রাজ্যসভার মার্শালদের দেখা গেল অন্য পোশাকে। মার্শালদের জন্য যে নতুন উর্দি দেওয়া হয়েছে সেটি অনেকটাই সেনাবাহিনীর পোশাকের মতো দেখতে।

সেনার আপত্তি

সেনার আপত্তি

এদিকে সেনার উর্দির সঙ্গে মার্শালদের উর্দির এই সাদৃশ্যতে খুশি নয় সেনাবাহিনী। বহু প্রাক্তন সেনা আধিকারিক এই নতুন উর্দির বিষয়ে নিজেদের অশন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন সেনা প্রধান জেনারেল ভিপি মালিকও। তিনি টুইট করে এই নতুন উর্দি সম্পর্কে তাঁর মতামত জানান।

মতপ্রকাশ প্রাক্তন সেনাপ্রধানদের

মতপ্রকাশ প্রাক্তন সেনাপ্রধানদের

টুইট বার্তায় ভিপি মালিক লেখেন, "কোনও অ-সামরিক ব্যক্তির ক্ষেত্রে সেনার উর্দি নকল করে পরা বেআইনি। এই বিশয়টি নিরাপত্তা ও সুরক্ষার জন্য বিপত্তিকরও বটে।" তিনি আশা ব্যক্ত করেন, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী তথা অবসরপ্রাপ্ত সেনাপ্রধান ভিকে সিংহও এই বিষয়ে অশন্তোষ প্রকাশ করেন। তিনি জানিয়েছেন, যা হয়েছে তা বেআইনি।

কেমন এই নতুন উর্দি

কেমন এই নতুন উর্দি

মার্শালদের এই নতুন উর্দি ঘন নীল রংয়ের। কাঁধে ব্যাজ, সোনার বোতাম। মাথার টুপিটি ব্রিগেডিয়ার বা আরও উচ্চপদের সেনা আধিকারিকদের টুপির মতো। এই উর্দি মেনে নিতে পারেননি বহু রাজনৈতিক নেতারাও। বহু দলের বর্ষীয়ান নেতারা এই নতুন উর্দি, বিশেষ করে টুপি ও অন্যান্য সাজ সরঞ্জাম দেখে নিজেদের বিরক্তি প্রকাশ করেন। কংগ্রেসের জয়রাম রমেশ এদিন সহ সভাপতি ভেঙ্কাইয়া নাইডুর কাছে জানতে চান, উচ্চ কক্ষের 'মার্শাল ল' কি পরিবর্তিত হয়েছে। তাঁর এহেন ব্যঙ্গাত্মক মন্তব্যে অসন্তুষ্ট হন ভেঙ্কাইয়া নাইডু। তিনি বলেন, "এমন গুরুত্বপূর্ণ সময়ে এই ধরনের অপ্রাসঙ্গিক কথা বলবেন না।"

সংসদে মার্শালদের ভূমিকা

সংসদে মার্শালদের ভূমিকা

লোকসভায় বিক্ষোভরত সদস্যদের স্পিকারের নির্দেশে কক্ষ থেকে বের করে দেওয়া মার্শালদের কাজের মধ্যে পড়ে। কিন্তু রাজ্যসভায় তাঁদের কাজ অনেকটাই আনুষ্ঠানিক। তাঁরা সভাপতি বা মুখ্য আধিকারিকদের কাছে গিয়ে কার্যপ্রণালী শুরুর কথা জানান। এছাড়াও নথিপত্র খোলা, বন্ধ করা ইত্যাদি কাজেও তাঁরা সাহায্য করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+