Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তালিবান প্রসঙ্গে ইউটার্ন! ‘হিন্দুরাই সবথেকে সহনশীল’, শিবসেনা মুখপত্রে লিখলেন জাভেদ আখতার

তালিবান প্রসঙ্গে ইউটার্ন! ‘হিন্দুরাই সবথেকে সহনশীল’, শিবসেনা মুখপত্রে লিখলেন বিতর্কিত জাভেদ আখতার

আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদকে তালিবানদের সঙ্গে এক আসনে বসিয়ে কয়েকদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন বিখ্যাত গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। আর তারপরেই বিজেপির তরফে তার ছবি বন্ধেরও হুঁশিয়ারি দেওয়া হয়। এমনকী তাঁর মন্তব্যের তুলোধনা করতে ছাড়েনি একদা বিজেপির জোট সঙ্গী শিবসেনা। এবার সেনা মুখপত্র সামানাতেই হিন্দুদের বিশ্বের মধ্যে শোভনীয় ও সহনশীল ধর্মীয় সম্প্রদায় বলে কলম ধরলেন সেই বিতর্কিত জাভেদ আখতারই।

বাড়ছে বিতর্ক

বাড়ছে বিতর্ক

জাভেদ আখতারের দাবি হিন্দুরা (Hindu) খুব সহনশীল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নীতির সঙ্গে তালিবানদের কোনও মিল নেই। প্রসঙ্গত উল্লেখ্য, তালিবানদের সঙ্গে উগ্র হিন্দুত্ববাদীদের তুলনা টেনে এর আগেই একাধিকবার গেরুয়া শিবিরের তোপের মুখে পড়েছেন একাধিক বলিউডি অভিনেতা-অভিনেত্রী। এমনকী সামাজিক ভাবে অপদস্তও হতে হয়েছে তাদের। কিন্তু আচমকা জাভেদ আখতারের এই ইউটার্নে ফের বাড়ছে বিতর্ক।

 আসল ঘটনার সূত্রপাত কোথায় ?

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?

এর আগে গত ১৫ অগাস্ট তালিবানেরা কাবুল দখলের পর বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল জাভেদ আখতারকে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নীতির সঙ্গে তালিবানের তুলনা করেন তিনি। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, "ঠিক যেমন তালিবানরা একটি ইসলামিক রাষ্ট্র চায়, ঠিক তেমন কিছু লোকজন হিন্দুরাষ্ট্র চান। মানসিকতার দিক থেকে তারা সকলেই সমান।' আর তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে গেরুয়া শিবির। মুম্বইয়ে তুমুল বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা।

 কড়া হুঁশিয়ারি বিজেপির

কড়া হুঁশিয়ারি বিজেপির

জাভেদ আখতারকে তাঁর মন্তব্যের জন্য অবিলম্বে ক্ষমা চাইতেও বলা হয়। এমনকী ক্ষমা না চাইলে তাঁর এবং তাঁর পরিবারের কোনও সিনেমা চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।অন্যদিকে শিবসেনার দাবি আরএসএস এবং তালিবানের মানসিকতা সম্পর্কে একই ধরনর কথা একেবারেই ভুল। তাদের আরও দাবি ভারত হিন্দু প্রধান রাষ্ট্র হলেও সেখানে ধর্মনিরপেক্ষতা মেনে চলা হয়। জাভেদ আখতারের মন্তব্যের কড়া সমালোচনাও করা হয় দলীয় মুখপত্রে।

নতুন প্রবন্ধে কী লিখলেন জাভেদ আখতার?

নতুন প্রবন্ধে কী লিখলেন জাভেদ আখতার?

শিবসেনার দলীয় মুখপত্র 'সামনা'য় লেখা হয়, "আরএসএস কিংবা শিবসেনা হিন্দুত্বের নামে কোনও অন্ধ উন্মাদনাকে সমর্থন করেনি। গোমাংসের মতো ইস্যুও শিবসেনা বা আরএসএস কথনওই সমর্থন করেনি। তাই ভারতের মতো দেশে এই ধরণের মন্তব্য কখনওই কাম্য নয়।" এমতাবস্থায় দেশজোড়া বিতর্কের মুখে পড়ে এবার নতুন প্রবন্ধে জাভেদ আখতার লিখলেন, 'অনেক সমালোচনা শুনতে হচ্ছে আমাকে। আমি বলছি বেশিরভাগ হিন্দু কিন্তু শোভনীয় ও সহনশীল। তাই বার বার বলছি ভারত কখনও আফগানিস্তান হবে না।"


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+