বিতর্কিত ফেসবুক পোস্ট! বিকেল পাঁচটার মধ্যে যুবককে জেলমুক্তি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

ফেসবুক পোস্ট করার অভিযোগে দেশদ্রোহিতার মামলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। ৩৭ বছর বয়সী সেই রাজনৈতিক কর্মীকে অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মনিপুরের ওই লেচোম্বাম এরেন্দ্রো নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল গ

ফেসবুক পোস্ট করার অভিযোগে দেশদ্রোহিতার মামলা হয়েছিল তাঁর বিরুদ্ধে। ৩৭ বছর বয়সী সেই রাজনৈতিক কর্মীকে অবিলম্বে ছেড়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মনিপুরের ওই লেচোম্বাম এরেন্দ্রো নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল গত মে মাসে।

যুবককে জেলমুক্তি করার নির্দেশ সুপ্রিম কোর্টের

আজ বিকেল ৫ টার মধ্যে তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ওই ব্যক্তি তাঁর ফেসবুক পোস্টে লিখেছিলেন 'গোমূত্র আর গোবরে কোনও কাজ হয় না।' যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।

তবে আজ সোমবার মামলার শুনানিতে সলিসিটার জেনারেল তুষার মেহতা এই মামলার শুনানির জন্য সময় চান আদালতের কাছে। কিন্তু সেই আবেদন খারিজ করে আদালত এই বিষয়ে চূড়ান্ত নির্দেশ জানিয়ে দেয়।

এদিন আদালত তাঁর পর্যবেক্ষণে জানায়, দীর্ঘদিন ধরে আবেদনকারীকে বন্দি করে রাখলে তা জীবন ধারণের মৌলিক অধিকারকে ক্ষুন্ন করবে। এই বিষয়ে আদালত উদাহারণ স্বরূপ বেশ কিছু আইনের ধারা তুলে ধরে। এরপর এক হাজার টাকার বন্ডে ৩৭ বছর বয়সি লেচোম্বাম এরেন্দ্রোর জামিন মঞ্জুর করে দেশের শীর্ষ আদালত। আর বিকেল পাঁচ টার মধ্যে ওই ব্যক্তিকে জেলমুক্তি করারও নির্দেশ দেয় আদালত।

গত কয়েকদিন আগে লেচোম্বাম এরেন্দ্রোর বাবা বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।

জানা গিয়েছে, মনিপুরের বিজেপি সভাপতি এবং আরও এক বিজেপি নেতার স্থানীয় পুলিশে লেচোম্বাম এরেন্দ্রো এবং আরও এক সাংবাদিকের নামে লিখিত অভিযোগ করেন। আর এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁদের। মে মাস থেকে জেলেই রয়েছেন ওই দুজন। তবে শীর্ষ আদালতের নির্দেশে জামিন মজুর হল লেচোম্বাম এরেন্দ্রোর।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গেও এমন ঘটনা ঘটে। পরিবর্তনের পর ফেসবুকে একটি কার্টুন পোস্ট করে গ্রেফতার হন অম্বিকেশ মহাপাত্র। দীর্ঘদিন যাদবপুরের ওই অধ্যাপককে জেলে কাটাতে হয়। এরপর কার্যত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে জেল মুক্তি ঘটে অম্বিকেশবাবুর। তবে এই ধরনের ঘটনা নতুন নয়। একাধিক এমন অভিযোগ এসেছে। তবে এই ঘটনাগুলির পুলিশের সক্রিতা নিয়ে উদ্বেগ সুপ্রিম কোর্টের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+