'নির্বাচন কমিশন ভোট চুরি করছে'! SIR নিয়ে বিতর্কিত দাবি কংগ্রেস সাংসদদের, কেন? জানুন
রাজ্যে চলছে ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR)-এর কাজ। পশ্চিমবঙ্গ সহ আরও ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR)-এর প্রক্রিয়া চলছে। এরই মধ্যে রবিবার কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর-এর মেয়াদ বাড়িয়েছে। পিছিয়ে গেছে চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশের দিনও। এই SIR-এর জন্য এনুমারেশন ফর্ম বিলি করাও প্রায় শেষের পথে। এখনও বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করছেন বিএলও-রা। আর এরই মধ্যে আজ সংসদে দেশে চলমান বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জরুরি বিতর্কের আহ্বান জানালেন কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর এবং বিজয় কুমার বসন্ত। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর এই প্রক্রিয়াটিকে তাঁরা 'অপরিকল্পিত' এবং 'একতরফা' বলে অভিহিত করেছেন।

কংগ্রেসের সাংসদরা অভিযোগ তুলেছেন যে, এই এসআইআর (SIR)-এর কাজের প্রচণ্ড চাপ সহ্য করতে হচ্ছে বিএলও-দের। যে কারণে কেউ অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কেউ আবার আতঙ্কে আত্মহত্যা করছেন।
বিরুধুনগর সাংসদ মানিকম ঠাকুর SIR-এর কারণে বিএলওদের আত্মহত্যার বিষয়টি তুলে ধরে বলেন, "নির্বাচন কমিশন এসআইআর-এর নামে ভোট চুরি করছে।"
তিনি আরও বলেন, "আমরা চাই সংসদ এসআইআরের এই বিষয়টি নিয়ে আলোচনা করুক। পশ্চিমবঙ্গ সহ আরও ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ভোটার তালিকা নিবিড় সংশোধন (SIR)-এর প্রক্রিয়া চলছে। আর সেসব জায়গাতেই এসআইআরের কারণে বিএলও-দের আত্মহত্যা করার খবর আসছে।"
কন্যাকুমারীর সাংসদ বিজয় কুমার বলেন, "এসআইআরের এই অভিযানটি অপরিকল্পিত এবং একতরফা। আগে থেকে কোনও পরামর্শ বা সমর্থন ছাড়াই, বিএলওদের চাপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। যে কারণে অনেকেই ভেঙে পড়েছেন, অসুস্থ হয়ে পড়ছেন, কেউ কেউ আবার আতঙ্কে আত্মহত্যাও করছেন।"
এসআইআর চলাকালীন এই সমস্ত মৃত্যুর তদন্ত না করার জন্য তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে এটিকে প্রাতিষ্ঠানিক নিষ্ঠুরতা বলে অভিহিত করেছেন। তিনি বলেন, "জনসাধারণ বারবার বিভ্রান্তির সম্মুখীন হচ্ছে। যে কারণে এই এসআইআর প্রক্রিয়া জনবিরোধী এবং গণতন্ত্রবিরোধী হয়ে উঠছে।"
সাংসদ বিজয় কুমার এসআইআর-এর প্রক্রিয়া স্থগিত করার, বিএলও-দের মৃত্যুর তদন্ত করার, মৃতদের পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার এবং নির্বাচনী পদ্ধতি সংস্কার করার দাবি করেছেন।
বিহারে প্রথম পর্যায়ে সফল সমাপ্তির পর দ্বিতীয় পর্যায়ের এসআইআর-এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লক্ষদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ অন্তর্ভুক্ত রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে প্রকাশিত হবে।
-
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন?











Click it and Unblock the Notifications