ফের বিতর্কে বিজেপি সাংসদ, দিল্লি ভোটে প্রচারে গিয়ে উঠল উষ্কানির অভিযোগ
দিল্লিতে ভোট প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ পরবেশ সাহিব সিং বর্মা।
দিল্লিতে বিধানসভা ভোট প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ পরবেশ সাহিব সিং বর্মা। ভোটারদের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যদি ১১ ফেব্রুয়ারি দিল্লিতে বিেজপি ক্ষমতায় আসে তাহলে শাহিন বাগে আর একজন প্রতিবাদীও থাকবেন না। এক ঘণ্টার মধ্যে খািল করে দেওয়া হবে শাহিন বাগ। তার সঙ্গে দিল্লিতে সরকারি জমিতে যত মসজিদ রয়েছে সেগুলিও গুঁড়িয়ে দেওয়া হবে।

বিতর্কে বিজেপি সাংসদ
দিল্লি বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত প্রচারের পারদ চড়ছে। বিেজপি সাংসদ পরবেশ সাহিব সিং বর্মা পশ্চিম দিল্লির বিকাশপুরীতে প্রচারে গিয়েছিলেন। সেখানে বিজেপি সাংসদ ভোট প্রতিশ্রুতি দিয়ে বলেছেন ১১ ফেব্রুয়ারি দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে ১ ঘণ্টার মধ্যে খালি করে দেওয়া হবে শাহিনবাগ। সরকারি জমিতে তৈরি সব মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

সাম্প্রদায়িক উষ্কানির অভিযোগ
বিতর্কের এখানেই শেষ নয়, বিজেপি সাংসদ অভিযোগ করেছেন, শাহিন বাগে যে লাখ লাখ মানুষ জমায়েত করছে, তারা সকলে আপনাদের বাড়িতে ঢুকে বোনেদের, মেয়েদের ধর্ষণ করবে এবং তাঁদের হত্যা করবে। তাই এখনই সময় আছে, কারণ পরে আর মোদীজি, অমিতজি কাউকে বাঁচাতে আসবেন না।

শাহিনবাগ কাঁটা
সিএএ-র প্রতিবাদে গত একমাস ধরে চলা লাগাতার অবস্থা বিক্ষোভ যে ধীরে ধীরে বিজেপির গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে সেটা স্পষ্ট হয়েছে এই বিজেপি সাংসদের মন্তব্যেও। এমনকী অমিত শাহ নিজেও শাহিন বাগের আন্দোলন নিয়ে সরাসরি আক্রমণ করেছেন। দিল্লির বিধানসভা ভোটে যে শাহিনবাগের আন্দোলন বড় অংশ নিয়ে থাকবে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications