ধর্মীয় স্থানে ফের লাগানো হচ্ছে লাউড স্পিকার, বাড়ছে আওয়াজ! বড় নির্দেশ যোগীর

বাড়ছে লাউড স্পিকারের আওয়াজ! আর সেই আওয়াজ নিয়ন্ত্রণে রাখতে কড়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যে এই বিষয়ে আধিকারিকদের নির্দেশও দিয়েছেন তিনি। ধর্মীয় স্থানে লাউড স্পিকারের আওয়াজ যাতে নিয়ন্ত্রণে থাকে তা নিশ্চিত হতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী।

তিনি জানিয়েছেন, গত কয়েক মাস আগে ধর্মীয় স্থান থেকে লাউডস্পিকার সরানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আর সেই সমস্ত আলোচনার পরেই স্বতঃস্ফূর্তভাবে লাউডস্পিকারগুলি খুলে দেওয়া হয়। কিন্তু নতুন করে একাধিক ধর্মীয় স্থানে লাউড স্পিকার লাগানো হয়েছে।

ধর্মীয় স্থানে ফের লাগানো হচ্ছে লাউড স্পিকার

আর তা বিভিন্ন জায়গাতে সফরের সময়ে নজরে এসেছে বলে দাবি যোগী আদিত্যানাথের। যা মোটেই গ্রহণযোগ্য নয় বলেও দাবি তাঁর। পাশাপাশি এই বিষয়টি দেখার জন্যে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পাশাপাশি আলোচনার মাধ্যমে পরিস্থিতি খতিয়ে দেখার কথাও বলা হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি উত্তরপ্রদেশে আঞ্চলিক সমস্ত নির্বাচন শেষ হয়েছে। আর তাতে জয়জয়কার হয়েছে বিজেপি। আর এরপরেই সম্প্রতি একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেন যোগী আদিত্যনাথ। যেখানে একাধিক দফতরের আধিকারিক-আমলা উপস্থিত ছিলেন। ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরাও।

এমনকি ভিডিও কনাফারেন্সিংয়ের মাধ্যমে জেলা সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ছিলেন। যেখানে বিস্তারিত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে একাধিক বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। আর সেখানেই ধর্মীয়স্থানে লাউডস্পিকার ব্যবহার নিয়ে আলোচনা হয়। আর এরপরেই লাইড স্পিকার খুলে দেওয়ার নির্দেশ দেন যোগী।

 বড় নির্দেশ যোগীর

পাশাপাশি শব্দ দুষণ রুখতে কড়া হওয়ার জন্যে আধিকারিকদের নির্দেশ দেন তিনি। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। আর তা যাতে সবাই মেনে চলে তা সুনিশ্চিত করার কথাও ওই বৈঠকে বলেন যোগী। পাশাপাশি একাধিক অনুষ্ঠানে ডিজে বা এই ধরণের আওয়াজ রুখতেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। অব্যবস্থা তৈরি হয় এমন কোনও কিছুতেই অনুমতি দেওয়া হবে না বলেও স্পষ্ট করে দিয়েছেন যোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+