শতাব্দী প্রাচীন ব্রিজ সারাইয়ের অভিজ্ঞতা ছিল না কনট্রাক্টরদের, মোরবি ব্রিজ দুর্ঘটনার বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

শতাব্দী প্রাচীব ব্রিজ সারাইয়ের অভিজ্ঞতা ছিল না কনট্রাক্টরদের, মোরবি ব্রিজ দুর্ঘটনার বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

গুজরাতের মোরবিতে ব্রিজ দুর্ঘটনায় একের পর এক গাফিলতির ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করেছে। প্রকাশ্যে এসেছে আরও এক চাঞ্চল্যকর তথ্য। তাতে জানা গিয়েছে। যাঁদের মেরামতির বরাত দেওয়া হয়েছিল সেই কনট্রাক্টরদের ব্রিজ মেরামতির কোনও অভিজ্ঞতাই ছিল না। যে ৯ জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। তাঁরা কেই জানতেন না ব্রিজ কীভাবে মেরামত করা হয়।

শতাব্দী প্রাচীব ব্রিজ সারাইয়ের অভিজ্ঞতা ছিল না কনট্রাক্টরদের, মোরবি ব্রিজ দুর্ঘটনার বিস্ফোরক তথ্য প্রকাশ্যে

গুজরাতের মোরবিতে ব্রিজ বিপর্যয়ে ১৪২ জন মারা গিয়েছেন। এখনও নিখোঁজ অনেকে। তাঁদের উদ্ধারে খোঁজ চলছে। এরই মধ্যে ফরেন্সিক তদন্তে একের পর এক গাফিলতির ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে কোনও রকম টেন্ডার না ডেকেই শতাব্দী প্রাচীন ব্রিজ মেরামতির বরাত দেওয়া হয়েছিল। স্থানীয়ভাবে ব্রিজ মেরামতির বরাত দিয়েছিল মোরবি পুরসভা। তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য এসেেছ। ব্রিজকে সেভাবে মেরামত করাই হয়নি। পুরনো তার রেখে দেওয়া হয়েছিল।

ইতিমধ্যেই রক্ষনাবেক্ষণকারী সংস্থা ওরিভা কোম্পানির ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কারোরই আগে ব্রিজ রক্ষণাবেক্ষণের কোনও অভিজ্ঞতা ছিল না। এঁদের মধ্যে চার জনের ব্রিজ মেরামতির কোনও প্রশিক্ষণই ছিল না। সেকারণেই কেবল মাত্র ব্রিজের রাস্তাটাই তারা মেরামত করেছিলেন। কিন্তু কেবলগুলি মেরামত করা হয়নি বা বদল করা হয়। সেগুলিতে রং করে ছেড়ে দেওয়া হয়েছিল। ফলে মরচে পরে যাওয়া লোহার কেবলগুলি দুর্বল হয়ে পড়েছিল। তাতে অতিরিক্ত ভারের কারণে সেটি ভেঙে পড়তে সময় লাগেনি।

প্রথমে ব্রিজ দুর্ঘটনা নিয়ে দায় এড়িয়েছিল মোরবি পুরসভা। কিন্তু তদন্ত যত এগোচ্ছে তত একের পর এক গাফিলতির ছবি ধরা পড়তে শুরু করেছে। তাতে চাপ বেড়েছে গুজরাতের বিজেপি সরকারের। ইতিমধ্যেই ড্যামেজ কন্ট্রোলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোরবিতে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেছেন তিনি। গুজরাতে বিধানসভা ভোটের আগে মোরবির এই বিপর্যয় বিজেপিকে চাপে ফেলেছে তাতে কোনও সন্দেহ নেই। তার উপরে একের পর এক গাফিলতি প্রকাশ্যে আসতে শুরু করায় বিরোধীরা আরও বেশি করে েই নিয়ে তৎপর হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+