মুম্বই সহ কোঙ্কন উপকূলে সোমবার ক্রমাগত ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের
মুম্বই সহ কোঙ্কন উপকূলে সোমবার ক্রমাগত ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের
সোমবার, ৬ জুলাই মুম্বই ও তার সংলগ্ন জেলায় অনবরত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। থানে, রায়গড় ও পালঘরে সোমবার বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হলুদ সতর্কতা জারি করে আইএমডির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে যে মুম্বই সহ কঙ্কন উপকূলে সক্রিয় বর্ষার পরিস্থিতি থাকার কারণে তীব্র ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

আইএমডির জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'গোটা কোঙ্কন উপকূলে বর্ষা খুব ভালোভাবে সক্রিয় রয়েছে, মুম্বই সহ বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে যার জন্য জনজীবন ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
আবহাওয়া দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, 'মধ্য মহারাষ্ট্রের ঘাট এলাকাগুলির প্রত্যন্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। শহর ও শহরতলিতে খুব সম্ভবত মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী ৪৮ ঘন্টা বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’ প্রসঙ্গত গোটা সপ্তাহ জুড়ে মুম্বইতে অনবরত বৃষ্টিপাত হওয়ার দরুণ মুম্বইয়ের প্রধান প্রধান এলাকা জলমগ্ন হয়ে গিয়েছে। জলে ভাসছে দোকান এরকম ভিডিও সামনে এসেছে।












Click it and Unblock the Notifications