দিল্লি পুলিশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার নিষ্পত্তি করল সুপ্রিম কোর্ট

হিন্দু যুবা বাহিনীর অনুষ্ঠান নিয়ে যে আদালত অবমাননার মামলা হয়েছিল সেই মামলার নিস্পত্তি করল সুপ্রিম কোর্ট। সমাজকর্মী তুষার গান্ধী দিল্লি পুলিশের বিরুদ্ধে এই মানহানির মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, হিন্দু যুবা বাহিনীর এক অনুষ্ঠানে বিদ্বেষমূলক মন্তব্য করা হয়। কিন্তু এরপরেও কোনও ব্যবস্থা দিল্লি পুলিশ নেয়নি বলে অভিযোগ।

আদালত অবমাননার মামলার নিষ্পত্তি করল সুপ্রিম কোর্ট

এক টেলিভিসনের সম্পাদক সুরেশ সাভাংকে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল বলে অভিযোগ। তুষার গান্ধী দাবি করেন, তেহেসিন পুনাওয়ালায় মামলায় সুপ্রিম কোর্ট যে গাইডলাইন দিয়েছিল তা লঙ্ঘন করেছে দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টের গাইডলাইনে বলা হয়েছিল এই ধরণের অভিযোগে পুলিশকে যথা সময়ে এফআইআর করতে হবে।

শুধু তাই নয়, চার্জশিট পেশ করতে হবে। দিল্লি পুলিশের তরফ থেকে এদিন সওয়াল করেন অ্যাডিশনাল সলিশিটর জেনারেল কেএম নটরাজ সওয়াল করেন।

প্রধানমন্ত্রীর বেঞ্চকে তিনি জানিয়েছেন, তদন্ত যথা সময়ে শেষ করে মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এই সংক্রান্ত চার্জশিট পেশ করা হয়েছে। তাই এক্ষেত্র আদালত অবমাননা করা হয়নি বলেই দাবি করেন অ্যাডিশনলা অ্যাডভোকেট জেনারেল। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেভি পার্দিওয়ালের বেঞ্চ এই মামলায় নিস্পত্তি হল।

এই মামলাতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, একবার চার্জশিট ফাইল হয়ে গেলে বিচার ব্যবস্থার ভূমিকা আর থাকে না। উল্লেখ্য, হিন্দু যুব বাহিনীর অনুষ্ঠানে যে বক্তব্য পেশ করা হয়েছিল তাতে আইন লঙ্ঘন করা হয়েছে এমন কিছু পাইনি দিল্লি পুলিশ। একটি হলফনামাতে দিল্লি পুলিশ জানায়, কোনও সম্প্রদায়কে উদ্দেশ্য করে কোনও বিদ্বেষমূলক মন্তব্য করা হয়নি। যদিও সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশের এহেন অবস্থান নিয়ে আপত্তি জানিয়েছিল।

শুধু তাই নয়, কোনও সিনিয়র পুলিশ অফিসারের কাছ থেকে এই বিষয়ে হলফনামা তলব করেছিল সুপ্রিম কোর্ট। পরে ২০২২ সালের মে মাসে আদালতের নির্দেশ অনুযায়ী একটি এফআইআর দায়ের করেছিল দিল্লি পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+