জানুয়ারিতে অনেকটা নামল মুদ্রাস্ফীতির হার, ভোটের আগে বেশ স্বস্তিতে কেন্দ্র
ভোগ্যপণ্যে মুদ্রাস্ফীতির হার জানুয়ারি মাসে কমে গিয়ে ২.০৫ শতাংশে নেমে এসেছে।
ভোগ্যপণ্যে মুদ্রাস্ফীতির হার অনেকটা কম জানুয়ারি মাসে। সরকারি তথ্য বলছে, ডিসেম্বরে যা ছিল ২.১১ শতাংশ তা না বেড়ে উল্টে কমে গিয়ে ২.০৫ শতাংশে নেমে এসেছে। অর্থনীতিবিদেরা যা আন্দাজ করেছিলেন, মুদ্রাস্ফীতির হার তার চেয়ে কমে এসেছে।

৩০ জন অর্থনীতিবিদের সমীক্ষা বলেছিল, জানুয়ারিতে ২.৪৮ শতাংশ হারে মুদ্রাস্ফীতি থাকবে। তার আগে ডিসেম্বরে ২.১১ শতাংশ হারে ছিল। তবে সেই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি।
এই মাসের শুরুতেই রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমিয়ে দেয়। ০.২৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়। এর ফলে ঋণগ্রহণকারীদের দারুণ সুবিধা হয়েছে।
আরবিআই এই ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হার ২.৮ শতাংশ থাকবে বলে আন্দাজ করেছিল। পরের আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে তা বেড়ে ৩.২ থেকে ৩.৪ শতাংশ হবে বলেও ঘোষণা করা হয়েছে। তৃতীয় ত্রৈমাসিকে সেটা বেড়ে ৩.৯ শতাংশ হতে পারে বলেও আরবিআই আগাম ঘোষণা করেছে।












Click it and Unblock the Notifications