মূদ্রাস্ফীতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে, জুনের তুলনায় জুলাইয়ে অনেকটাই স্বস্তি
দেশের আর্থিক অস্থিরতা দূর করতে রেপোরেট কমানোর দাওয়াই দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। সেই টোটকায় কিছুটা হলেও কাজ হয়েছে।
দেশের আর্থিক অস্থিরতা দূর করতে রেপোরেট কমানোর দাওয়াই দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। সেই টোটকায় কিছুটা হলেও কাজ হয়েছে। জুন মাসের তুলনায় জুলাই মাসে কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে মূদ্রাস্ফীতি। জুন মাসে যেখানে ৩.১৮ ছিল মূদ্রাস্ফীতির হার, জুলাই মাসে সেটা কমে ৩.১৫ শতাংশে এসেছে। জুলাই মাসে কমলেও অগস্টে ৬ তারিখের মধ্যে আবার সেটা বেড়ে ৩.২০ শতাংশ পৌঁছে গিয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের এই রেপো রেট কমানোর টোটকা এই মাসে আর কাজ করে কিনা সেটা বোঝা যাবে মাসের শেষ। কিন্ত রেপো রেটের উপরেই যে সবটা নির্ভর করছে তা নয়, জুলাই মাসে টানা অনাবৃষ্টি এবং মাসের শেষ থেকে অগস্টে প্রথম সপ্তাহ পর্যন্ত অতি বর্ষণে একাধিক রাজ্য বিপর্যস্ত।
এতে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে পণ্য বোঝাই লরি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। ফলে রাস্তাতেই পঁচে নষ্ট হচ্ছে কাঁচা সবজি। তাতে বাজারের দাম চড়ছে। একই ভাবে চাল, ডাল আনাজের দামও বাড়ছে।
তার উপর শেয়ার বাজারের পতন। টাকার দামের পতন সব মিলিয়ে দেশের আর্থিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগ জনক জায়গায় গিয়ে পৌঁছেছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে জিনিসের দাম। সেকারণেই একাধিক জিনিস কেনা বন্ধ করে দিচ্ছেন সাধারোণ মানুষ। সস্তা জিনিসের দিকে ঝুঁকছেন তাঁরা।












Click it and Unblock the Notifications