ক্রেতাদের অভিযোগ জানতে অ্যাপ আনল ক্রেতা সুরক্ষা মন্ত্রক
ক্রেতাদের অভিযোগ জানানোর জন্য অ্যাপ নিয়ে এলো ক্রেতা সুরক্ষা মন্ত্রক। কনজিউমার অ্যাপ নাম দেওয়া হয়েছে তার। ক্রেতা সুরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায়
ক্রেতাদের অভিযোগ জানানোর জন্য অ্যাপ নিয়ে এলো ক্রেতা সুরক্ষা মন্ত্রক। কনজিউমার অ্যাপ নাম দেওয়া হয়েছে তার। ক্রেতা সুরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আওতায় এই অ্যাপ নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার এই অ্যাপের উদ্বোধন করেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষামন্ত্রী রামবিলাস পাশোয়ান।

এই অ্যাপের মাধ্যমে ক্রেতারা অভিযোগ জানানোর ২০ দিনের মধ্যেই সেটি নজরে আনবে মন্ত্রক। খুব বেশি হলে ৬০ দিনের মধ্যে সেটি নিয়ে উদ্যোগ নেওয়া হবে।
ক্রেতারা নিজেদের মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করতে পারেন। মোবাইলের প্লে স্টোরেই পাওয়া যাচ্ছে অ্যাপটি। অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল উভয় প্লাটফর্মেই পাওয়া যাবে অ্যাপটি। ক্রেতা সুরক্ষা আদালত েই অ্যাপের তথ্য দেখে কাজ করতে পারবে। কোনও ক্রেতার অভিযোগ জানানোর পর সেটা সমাধান হলেও সেটা অ্যাপে দেখা যাবে। ক্রেতার সন্তুষ্টির পরেই মামলাটি নিষ্পত্তি হবে।
প্রতিদিন হাজারো অভিযোগ আসে ক্রেতা সুরক্ষা দফতরে। সেগুলি মীমাংসা হল কিনা সেসম্পর্কে অনেকেই জানতে চান। এই অ্যাপের সুবাদে সেটা জানা যাবে।












Click it and Unblock the Notifications