কাশ্মীর ফাইলস বিতর্কিত মন্তব্য IFFI জুরির, অনুপম খেরের কাছে ক্ষমা চাইলেন ইজরায়েলের কনসোল জেনারেল
কাশ্মীর ফাইলস বিতর্কিত মন্তব্য IFFI জুরির, অনুপম খেরের কাছে ক্ষমা চাইলেন ইজরায়েলের কনসোল জেনারেল
গতকাল থেকে কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্ক চলছে। আইএফএফআই ফিল্ম ফেস্টিভালে কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ইজরায়েলী পরিচালক। সেই মন্তব্যের জন্য কাশ্মীর ফাইলসের অভিনেতা অনুপম খেরের কাছে ক্ষমা চাইলেন ইজরায়েলের কনসোল জেনারেল।

কাশ্মীর ফাইলস বিতর্ক
আইএফএফআই ফিল্ম ফেস্টিভালে ভারতের পক্ষ থেকে কাশ্মীর ফাইলস ছবিটি পাঠানো হয়েছিল। আইএফএফআইয়ের জুরির প্রধান ইজরায়েলি পরিচালক কাশ্মীর ফাইলস নিয়ে গতকাল বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেছিলেন কাশ্মীর ফাইলস দিয়ে ভারত প্রোপাগাণ্ডা তৈরি করছে। ইজরায়েলি পরিচালকের এই মন্তব্যের পরেই শোরগোল পড়ে যায়। ইজরায়েলি পরিচালক কাশ্মীর বিতর্ক যাকে বলে উস্কে দিয়েছিলেন একটি মন্তব্যেই।

ক্ষমা চাইলেন ইজরায়েলের কনসোল জেনারেল
কাশ্মীর ফাইলস সিনেমা নিয়ে ইজরায়েলি পরিচালকের মন্তব্যের কড়া সমালোচনা করেছিল ভারতের শিল্পী মহল। তারপরেই পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে আঁচ করে ইজরায়েলের কনসোল জেনারেল কাশ্মীর ফাইলসের অন্যতম অভিনেতা অনুপম খেরের সঙ্গে দেখা করে তাঁর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। ইজরায়েলি কনসোল জেনারেলের সঙ্গে সেই সাক্ষাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা অনুপম খের। ইজরায়েলি কনসোল জেনারেল বলেছেন, কাশ্মীর ফাইল নিয়ে যে মন্তব্য করা হয়েছে তাকে সমর্থন করে না তার দেশ। এই মন্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

সঞ্জয় রাউতের নিশানা
এদিকে কাশ্মীর ফাইলস নিেয় বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি অভিযোগ করেছেন কাশ্মীর ফাইলস মুক্তি পাওয়ার পর সবচেয়ে বেশি ভূস্বর্গে কাশ্মীরি পণ্ডিতদের হত্যা করা হয়েছে। যাঁরা আজ কাশ্মীর ফাইলসকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা তখন কোথায় ছিলেন। তিনি অভিযোগ করেছে বিজেপি ছবির প্রচার করতেই ব্যস্ত ছিল। কাশ্মীরে পণ্ডিতদের হত্যা নিয়ে ভাবিত ছিল না তাঁরা। সঞ্জয় রাউতের এই মন্তব্য কাশ্মীর ফাইলস নিয়ে বিতর্ক কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

নিন্দায় শিল্পী মহল
কাশ্মীর ফাইলস নিয়ে ইজরায়েলি পরিচালকের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রি। গতকাল সাংবাদিক বৈঠক করে পরিচালক বিবেক অগ্নিহোত্রি এবং ছবির অভিনেতা অভিনেত্রীরা সরব হয়েছিলেন ইজরায়েলি পরিচালকের বিরুদ্ধে। তাঁরা অভিযোগ করেছিলেন ইজরায়েলি পরিচালক ভারতের অবমাননা করেছেন। কোনও ভাবেই এই মন্তব্য মেনে নেওয়া হবে না বলে অভিযোগ করেছিলেন তিনি।












Click it and Unblock the Notifications