৭ বছরের শিশুর ধর্ষণ, অভিযুক্ত পুলিশ কর্মীর যে 'হাল' করল জনতা

উত্তর প্রদেশের গ্রেটার নয়ডাতে এক ৭ বছরের শিশুর ধর্ষণের নক্কারজনক ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

উত্তর প্রদেশের গ্রেটার নয়ডাতে এক ৭ বছরের শিশুর ধর্ষণের নক্কারজনক ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় অভিযোগের তির ছিল এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। আর তার নাম জানতেই , উত্তেজিত জনতা ওই পুলিশকর্মীকে বেধড়ক মারধর করে। এরপরই ওই ৪৫ বছর বয়সী অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

৭ বছরের শিশুর ধর্ষণ, অভিযুক্ত পুলিশ কর্মীর যে 'হাল' করল জনতা

গৌতম বুদ্ধ নগরের বিক্রয় কর বিভাগের পুলিশ কনস্টেবল সুভাষ সিং এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, সুরজপুরে এই কনস্টেবলের ঘরের কাছেই এলাকায় কয়েকজন বাচ্চা খেলছিল। সেই সময়ে, তাদের মধ্যে একজনকে দুপুর ৩ টে নাগাদ ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই কনস্টেবল। এরপরই ওই শিশুকে অত্যন্ত খারাপ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

এদিকে, ঘটনার পর পালিয়ে যায় সুভাষ। এরপর সভাষ বাড়িতে আবার ফিরে এলে, তাকে ধরতে যান এলাকার ২ মহিলা
, তখন তাদেরও মারধর করে সুভাষ। এরপরই এলাকাবাসী চড়াও হয় পুলিশকর্মী সুভাষের ওপর। এলাকার প্রায় ১০০ দন মিলে বেধড়ক মারধর করে তাকে। খবর দেওয়া হয় পুলিশে। এরপরই পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্ত পুলিস কনস্টেবলকে। এদিকে, ওই শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও তার মেডিক্যাল রিপোর্টআসা বাকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+