মন্ত্রীর ছেলের মার্সিডিজের ধাক্কা! শিলং-এ মৃত কনস্টেবল, আশঙ্কাজনক আরও ১
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কনস্টেবলের। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের রাজধানী শিলং-এ। ঘটনায় এক জেল আধিকারিক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলেছেন মন্ত্রী।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ছেলের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কনস্টেবলের। ঘটনাটি ঘটেছে মেঘালয়ের রাজধানী শিলং-এ। ঘটনায় এক জেল আধিকারিক গুরুতর আহত হয়েছেন। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার হেকস।

পুলিশ জানিয়েছে, মেঘালয়ের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্ডার হেকস-এর ছেলে ছিলেন মার্সিডিজ বেঞ্জে। এই গাড়ির সঙ্গেই মুখোমুখি সংঘর্ষ হয় একটি বাইকের। বাইকটিতেই ছিলেন রাজ্য সশস্ত্র পুলিশের কনস্টেবল প্রভাত আর মারাক এবং জেল আধিকারিক প্রবীণ ডি সাংমা। ফোর্থ ফারলং ট্রাই জংশনের দুর্ঘটনাটি ঘটে।
একেবারে নতুন মার্সিডিজ গাড়িটি চালাচ্ছিলেন মন্ত্রীর ছেলে আইবানসারাই নংসেজ। গাড়িটির অস্থায়ী নম্বরে চলছিল।
শিলং সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাইক চালক রাজ্য সশস্ত্র পুলিশের কনস্টেবল প্রভাত আর মারাককে মৃত বলে ঘোষণা করা হয়। জেল আধিকারিক প্রবীণ ডি সাংমাকে আশঙ্কাজনক অবস্থায় নর্থ ইস্ট ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছে। ইস্ট খাসি হিলস-এর পুলিশ প্রধান ডেভিস মারাক এই তথ্য দিয়েছেন।
শিলং হাসপাতালে মন্ত্রীর ছেলে আইবানসারাই নংসেজের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ইস্ট খাসি হিলস-এর পুলিশ প্রধান ডেভিস মারাক জানিয়েছেন, পুলিশি তদন্ত শুরু হয়েছে। মোটর ভেহিকেলস ইনস্পেক্টর মার্সিডিজ এবং বাইকটি পরীক্ষা করে দেখবেন।
গুরুতর আহত জেল আধিকারিক প্রবীণ ডি সাংমার বয়ান এখনও নিতে পারেনি পুলিশ।












Click it and Unblock the Notifications