হিন্দুদের মানহানির ষড়যন্ত্র হচ্ছে, রাহুল গান্ধীকে লোকসভায় তীব্র আক্রমণে মোদী
লোকসভায় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিঁধলেন রাহুল গান্ধীকে। পাশাপাশি বিরোধীদেরও এক হাত নিলেন। বিজেপি সরকার 'সন্তুষ্টিকরণ' অনুসরণ করেছে, 'তুষ্টিকরণ' নয়। এই দাবি লোকসভায় করলেন প্রধানমন্ত্রী।
রাহুল গান্ধীর গতকালের ভাষণে রীতিমতো প্রশ্ন উঠেছিল। বিজেপি ও মোদীকে তীব্র আক্রমণ করেছিলেন রাহুল৷ সাম্প্রদায়িক বিভাজনের জন্য বিজেপির দিকে আঙুল তোলেন তিনি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই কথার তীব্র সমালোচনা করেন৷

মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাবের বিতর্কে অংশ নেন প্রধানমন্ত্রী। লোকসভায় বক্তব্য রাখেন তিনি। রাহুল গান্ধীকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, হিন্দুদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ষড়যন্ত্র করা হচ্ছে।
হিন্দু ধর্ম সম্পর্কে রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে এদিন রীতিমতো আক্রমণাত্মক মেজাজে ছিলেন মোদী। তিনি বলেন, " আমি সেই ধর্মের মানুষ, যারা বিশ্বকে সহিষ্ণুতা শিখিয়েছে। হিন্দু সহনশীল। গুরতর বিষয়টি হল, আজ হিন্দুদের উপর মিথ্যা অভিযোগ, গভীর ষড়যন্ত্র হচ্ছে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার কথাও এদিন তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীর কথায়, স্বামীজি শিকাগোর ধর্ম মহাসম্মেলনে বলেছিলেন, তিনি সেই ধর্ম থেকে এসেছেন, যা বিশ্বকে সহিষ্ণুতা শিখিয়েছে। ১৩১ বছর আগে হিন্দু ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগোয় বক্তব্য রেখেছিলেন।
তিনি আরও বলেন, " বলা হল হিন্দুরা হিংসাপরায়ণ হন। এই আপনার সংস্কার? এই আপনার চরিত্র? এই আপনার ঘৃণা? দেশের হিন্দুদের সম্পর্কে আপনি এমন বলছেন। এই দেশ শতাব্দীতে এটা ভুলবে না।"
'হিন্দু আতঙ্কবাদ' শব্দ তৈরির চেষ্টা করছিলেন। হিন্দু ধর্মকে ডেঙ্গি, ম্যালেরিয়া শব্দের সঙ্গে তুলনা করেছেন। দেশ ক্ষমা করবে না। এই কথা জোর গলায় বলেন নরেন্দ্র মোদী। লোকসভায় গতকাল যা হয়েছে, 'ছেলেমানুষী' বলে এড়িয়ে যাওয়া যাবে না। কংগ্রেস ভুল উদ্দেশ্য নিয়ে দেশে মিথ্যা ছড়াচ্ছে। এই বিষয়ে কড়া পদক্ষেপ দরকার। দাবি করেছেন প্রধানমন্ত্রী।
রাহুল গান্ধীকে খোঁচা দিয়েছেন মোদী। হাজার কোটি টাকার কারচুপিতে জামিনে বাইরে আছেন। ওবিসি সম্প্রদায়ের মানুষদের 'চোর' বলায় সাজা পেয়েছেন। সুপ্রিম কোর্টে ক্ষমা চাইতে হয়েছে। সাভারকরকে অপমান করার মামলা আছে। রাহুল গান্ধীর বুদ্ধিকে 'বালক বুদ্ধি' বলে কটাক্ষ করেছেন মোদী৷
কংগ্রেসকেও আক্রমণ করেছে মোদী৷ পর পর তিন বার লোকসভা নির্বাচনে ১০০ আসন পার করতে পারল না কংগ্রেস। কংগ্রেস মানুষকে বুঝিয়ে দিয়েছে, বিরোধী আসনেই বসতে হবে। কংগ্রেস এখন পরজীবী হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications