হিন্দু মেয়েরা বোন, মুসলিম যুবকদের পরামর্শ মোরাদাবাদ সাংসদের
মুসলিম যুবকদের পরামর্শ সাংসদের
দেশজুড়ে ফের 'লাভ জিহাদ’ নিয়ে সরব হয়েছে রাজনৈতিক দলগুলি। এই 'লাভ জিহাদ’–এর বিরুদ্ধে অনেক রাজ্য আইনও এনেছে। এবার মোরদাবাদের সমাজবাদী পার্টির সাংসদ এসটি হাসান জানিয়েছেন যে 'লাভ জিহাদ’–কে নিয়ে রাজনীতি করা হচ্ছে এবং মুসলিম যুবকদের উদ্দেশ্যে জানান যে হিন্দু মেয়েদের বোনের নজরে দেখা উচিত তাঁদের।

হাসান এ প্রসঙ্গে বলেন, 'লাভ জিহাদ রাজনৈতিক খেলা। আমাদের দেশে মানুষ ধর্ম নির্বিশেষে তাদের জীবনসঙ্গী বেছে নেয়। হিন্দু বিয়ে করছেন মুসলিমকে এবং তার বিপরীতও হচ্ছে। যদিও সংখ্যাটা অনেক কম। কিন্তু যদি লাভ জিহাদের বিশদে ঢোকা যায় তবে দেখা যায় যে মেয়েটি জানেন ছেলেটি মুসলিম। কিন্তু সামাজিক চাপে পড়ে বা পরিবারের ভেতরকার সমস্যার জন্য মেয়েটি জানান যে তিনি জানতেন না ছেলেটি মুসলিম এবং নাম দিয়ে দেয় লাভ জিহাদের।’ প্রসঙ্গত রাজ্যে লাভ জিহাদ বন্ধ করতে উত্তরপ্রদেশ সরকার মন্ত্রীসভায় এর খসড়া বিল তৈরি করে পেশ করেছে।
সপার সাংসদ বলেন, 'আমি মুসলিম যুবকদের পরামর্শ দিয়েছি যে হিন্দু মেয়েদের বোনের নজরে যেন তাঁরা দেখে। প্রলোভনে যাবে না, কারণ একটি আইন তৈরি করা হয়েছে যার অধীনে আপনাকে প্রচণ্ড নির্যাতনের শিকার হতে পারে। নিজেকে বাঁচান এবং কোনও প্রলোভন বা প্রেমে পড়বে না।’ বেশ কিছু সপ্তাহ ধরে লাভ জিহাদ নিয়ে রাজ্য উত্তপ্ত হয়ে উঠেছে। তার কারণ অক্টোবরে এক ২১ বছরের পড়ুয়াকে তাঁর কলেজের বাইরে মাথায় গুলি মেরে খুন করা হয়, অভিযোগ ওঠে এক স্টকার ও তার বন্ধুর বিরুদ্ধে। এর আগে, উত্তরপ্রদেশের মন্ত্রিপরিষদের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিংহ জানিয়েছিলেন যে অবৈধ ধর্মান্তকরণের বিরুদ্ধে একটি আইন নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications