Meghalaya: প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ কনরাড সাংমার

বিজেপির সঙ্গে হাত মিলিয়েই ফের মুখ্যমন্ত্রী পদে শপথ কনরাড সাংমার

মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিলেন কনরাড সাংমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতেই শপথ নিয়েছেন তিনি। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী পদে পঞ্চমবার শপথ নিলেন নেফিউ রিও। কনরাড সাংমার সঙ্গে তাঁর মন্ত্রিসভার সদস্যরাও আজ শপথ নিয়েছেন। উত্তর পূর্বের সব রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহন অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Meghalaya: প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ কনরাড সাংমার

মেঘালয়ের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বার শপথ নিলেন কনরাড সাংমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। প্রত্যাশা মতই এবার মেঘালয়ে জয় পেয়েছে এনপিপি। যদিও প্রথম দিকে কড়া টক্কর দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু শেষ পর্যন্ত আর জিততে পারেনি। সেই এনপিপিই সংখ্যা গরিষ্ঠতা পায়। তারপরেই কনরাড সাংমা যোগাযোগ করে বিজেপির সঙ্গে। যদিও মেঘালয়ে মাত্র ২টি আসন পেয়েছে বিজেপি। কিন্তু সেই বিজেপির সাহায্য নিয়েই দ্বিতীয়বার মেঘালয়ে সরকার গড়েছে এনপিপি।

ভোটের পরেই অবশ্য বিজেপির সঙ্গে জোটে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কনরাড সাংমা। সেই মতই কাজ করেছেন তিনি। তবে প্রথমবার ভোটে লড়ে মেঘালয়ে শাসক দলকে কড়া টক্কর দিয়েছে তৃণমূল কংগ্রেস। ৫টি আসন পেয়েছে তারা। সেখানে বিজেপি মাত্র ২টি আসন পেয়েছে। কাজেই বিজেপির থেকে বেশি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই মন্ত্রিসভার সব সদস্যদেরই শপথ হয়ে গিয়েছে মেঘালয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+